লোকসভা নির্বাচনের মুখে শাসকদলকে চাপে রাখতে এনআইএ কে তালিকা দিয়েছে বিজেপি নেতারা। এমনটাই অভিযোগ শাসকদলের। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের আটজন নেতা-কর্মীকে তলব করল এনআইএ। ফের আগামীকাল শনিবার ওই আটজনকে এনআইএ-র দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজ্যে শাসক – বিরোধী চাপানউতোর।

আরও পড়ুন : আদর্শ আচরণ বিধি ভাঙছে প্রধানমন্ত্রী, কমিশনে অভিযোগ তৃণমূলের
এনআইএ সূত্রের খবর, তৃণমূল নেতা নবকুমার পাণ্ডা, সুবীর মাইতি, মানব কুমার পড়ুয়া-সহ আটজনকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিউটাউনে এনআইএ দফতরে তলব করা হয়েছে। এবার তারা হাজিরা দেন কিনা সেটাই দেখার। এদিকে কুণাল ঘোষ এই বিষয়ে বিস্ফোরক দাবী করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,’ আগামীকাল অভিযান চালাবে এনআইএ।’
Attn NIA officers
1) Whether it is a fact that 2 BJP leaders had two meetings with SP D R Sing at his new town resident, handed over list of @AITCofficial leaders and workers for immediate summon and arrest, or not. Some notices have already been issued. Tomorrow some more will…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 29, 2024
ভূপতিনগর বিস্ফোরণ ঘটনায় TMC নেতাদের গ্রেফতারিতে NIA কে ব্যবহার BJP-র, চাঞ্চল্যকর মন্তব্য কুণালের
গত ২০২২ সালের ৩ ডিসেম্বর নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার নেয় এনআইএ। ঘটনার তদন্তে নেমে এনআইএ একাধিক তৃণমূল নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেননি তদন্তকারীরা। যদিও কুণাল ঘোষের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে বিজেপি।



