একদশক আগের মামলায় সক্রিয় NIA, ফের জেরার মুখে ছত্রধর মাহাতো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদশক আগের মামলায় সক্রিয় NIA, ফের জেরার মুখে ছত্রধর মাহাতো। তৃতীয়বার ছত্রধর মাহাতকে তলব করল NIA (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা)। এর আগেও ছত্রধর মাহাতকে তলব করা হয়েছিল। ২৫ ও ২৬ আগস্ট তাঁকে জেরা করে NIA। আবার তাঁকে তৃতীয়বারের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ মৃত্যু মিছিলের বলি ৬১ জন। রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৮৭ শতাংশ।

Shamim Ahamed Ads

সূত্রের খবর, প্রায় একদশকের বেশি পুরনো মামলায় ছত্রধর মাহাতোর নাম যুক্ত থাকার জন্যই তাকে তলব করা হচ্ছে। একটি নয় বেশ কয়েকটি মামলাতে তার নাম জড়িয়ে আছে। সেই গুলি নিয়েই তাঁকে জিজ্ঞেসাবাদ করা শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, ১৪ জুন ২০০৯-এ লালগড়ের ধরমপুরে সিপিআইএম নেতা প্রবীর মাহাত-কে খুন করে হত্যা করা হয়। সেই বিষয়ে এখন NIA আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন ছত্রধর মাহাতকে। ২০০৯-তেই রাজধানী হাইজ্যাকের চেষ্টা করা হয়।

সেই বছরের শেষে দিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী মেল আটক করার ঘটনাতে ছত্রধর মাহাতর নাম জড়ায়। ছত্রধর মাহাত পিপলস কমিটি এগেইনস্ট পোলিস অ্যাট্রোসিটিস-এর একজন সক্রিয় সদস্য ছিলেন। এই সব বিষয় নিয়ে তাকে ফের তলব করছে NIA। এর আগে দুবার তাঁকে গোয়ান্দাদের জেরার মুখে পতে হয়েছে। এবার আবার তৃতিয়বারের জন্য তাঁকে তলব জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে আবারও জেরার মুখোমুখি হতে হবে। ছত্রধর মাহাতো দীর্ঘকয়েক বছর কারাবাস কাটিয়ে ফেরার পর পরই সক্রিয় ভাবে রাজনীতির সাথে যুক্তহন।

একদশক আগের মামলায় সক্রিয় NIA, ফের জেরার মুখে ছত্রধর মাহাতো। মমতা ব্যনার্জি তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা করে দেন তাঁকে। সামনেই বিধানসভা ভোট। তার আগেই আগে ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটিকে রেখে ঝাড়গ্রামে ভোট ব্যাঙ্ক নিজের দিকে টানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতকে নিয়ে আসার একমাত্র কারণ, তাঁকে সামনে রেখেই তৃণমূল সুপ্রিম সেখানে আবার মাথা উচুকরে দাড়াতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে ছত্রধর মাহাতো মনে করছেন, NIA-এর তবল শুধু মাত্রই রাজনৈতীক ষড়যন্ত্র। তিনি আবার সক্রিয় ভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাই তার বিরুদ্ধে ষরযন্ত্র করা হচ্ছে। এর আগের দু’বার গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে শালবনি কোবরা ট্রেনিং ক্যাম্পে ।তার পরেই তিনি তৃনমূল দলের সাথে যুক্ত হন। এবং একটি দায়ত্বপূর্ন পদও পান। তাঁর দাবী, সেই কারনেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন করে চাপ সৃষ্টি করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত