10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 3:19 অপরাহ্ন
28 C
Kolkata

মোদী বিরোধীতায় ওপার বাংলায় হরতাল! চলছে মিছিল অবরোধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ওপার বাংলায়। মুজিব শতবর্ষে। দীর্ঘ করোনা কালের মধ্যে গত এক বছরে প্রথম বার বিদেশ ভ্রমণে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে তাঁর বাংলাদেশ সফর কালে সফরের বিরোধীতা করে ধারাবাহিক বিক্ষোভ দেখা গেলো বাংলাদেশ জুড়ে। আজ রোববার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়েছেন জনগন। ঘটনা চলছে শুক্রবার থেকেই।

আরও পড়ুনঃ আগলে রাখবেন নিজের কেন্দ্র, প্লাস্টার-পা নিয়ে দোল পূর্ণিমায় নন্দীগ্রাম যাচ্ছেন মমতা

সেদিন থেকেই বিক্ষোভ দেখিয়েছেন অনেক মানুষ। শনিবার ব্রাম্ভনবেরিয়া তে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৫ জন বিক্ষোভকারী বলেই সূত্রের খবর, এছাড়াও বিক্ষিপ্ত ভাবে একাধিক জায়গায় চলে বিক্ষোভ। আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহা সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছেন বহু সাধারণ মানুষ। সূত্রের খবর শহর জুড়ে পিকেটিং করেছেন হেফাজতে ইসলামের সমর্থকরা।

এমনিতেও এর আগেই যখন কথা হয়েছিল প্রধানমন্ত্রীর বাংলাদেশ ভ্রমণের এবং সেই প্রেক্ষিতে খুঁটিয়ে দেখতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী, তখনো বহু জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছিলো বাংলাদেশ জুড়ে। তার পরই প্রধানমন্ত্রীর সেই দেশের উপস্থিতিতে বিক্ষোভ দেখালেন সেখানের মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading