নজরবন্দি ব্যুরো: ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের এক আদালত। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। প্রত্যেকেই আল দাহরা নামে এক সংস্থায় কাজ করতেন। ঠিক কী কারণে তাঁদের এই গুরুদণ্ড দেওয়া হয়েছে, তার বিশদ এখনও হাতে পায়নি ভারত সরকার।
আরও পড়ুন: রাজ্যকে ভর্ৎসনা প্রধান বিচারপতির, ধর্মতলায় বিজেপির সভাতে অনুমতি ডিভিশন বেঞ্চের


যদিও সরকারিভাবে এই আদেশ নিয়ে কিছুই বলা হয়নি কাতারের তরফে। এই অবস্থায় এবার নড়েচড়ে বসলো ভারত সরকার। আর তার জন্য ভারতীয় বিদেশ মন্ত্রক কাতার সরকারের কাছে ওই প্রক্তন আধিকারিকদের মৃত্যু দণ্ড রোধ করার জন্য আর্জি জানিয়েছে। এমনকি নৌসেনা কর্মীদের পরিবারের সঙ্গে দেখাও করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

উল্লেখ্য, ২০ বছরেরও বেশি সময় ধরে নৌসেনায় কর্মরত ছিলেন ওই আটজন। আপাতত ভারতের এই আর্জি খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথম ধাপ হল কাতারের বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের মুক্তির জন্য আবেদন করা।


কাতারের কাছে আর্জি ভারতের, নৌসেনার প্রাক্তন কর্মীদের যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয়

যদি কাতার যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ না করে বা ভারতকে আবেদনের কোনও সুযোগ না দেয়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায় আদালতে আবেদন করতে পারে ভারত।








