নজরবন্দি ব্যুরোঃ স্কুলে গরমের ছুটি বাড়ানো নিয়ে জনস্বার্থ মামলায় আপাতত রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট । আজ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রশ্ন করেন আবারও কি বাড়বে ছুটি । কারণ রাজ্য সরকার এখন অবধি স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানায়নি ।
আরও পড়ুনঃ হাজিরার জন্য কোলকাতা পুলিশের কাছে সময় চাইলেন নূপুর, কারণ কি জানেন?
আজ সোমবার শুনানি শেষ হয় তবে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি প্রকাশ্যে বাস্তব ও রাজস্ব ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। করোনা কাঁটায় দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। চলতি বছরে স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এপ্রিলের শেষ থেকে প্রবল গরমের জেরে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

প্রথম পর্যায়ে ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গরম আরও বাড়ায় সেই ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়। রাজ্য জানায়, ২৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

স্কুলে গরমের ছুটি কি আরও বাড়বে? আদালতে কি জানালেন সরকারী আইনজীবী?

আজ এই নিয়ে বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, আপনারা কি ছুটি আর বাড়াতে চান? জবাবে রাজ্যের আইনজীবী জানান, সব নির্ভর করছে আবহাওয়ার উপর। যদি পরিস্থিতি ভাল হয় তার উপর নির্ভর করবে ছুটির মেয়াদ।



