নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশের কাছে সোমবার হাজিরায় সাড়া দিলেন না বিজেপির সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চাইলেন। জানা গিয়েছে, এই মর্মে কলকাতা পুলিশকে ইমেল মারফত একটি চিঠি পাঠিয়েছেন নূপুর।
আরও পড়ুনঃ দাদামণি যাঁদের চাকরি দিয়েছিলেন, তাঁদের কী হবে? শুভেন্দুকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
সেই চিঠিতেই তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাঁকে পরবর্তী কোন দিনক্ষণ জানানো হয়েছে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। কলকাতার পাশাপাশি নূপুরের বিরুদ্ধে কাঁথি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে৷

এছাড়া বাইরের অনেক রাজ্যেও তাঁর বিরুদ্ধে থানাগুলিতে দায়ের হয়েছে অভিযোগ৷ গত ১১ জুন মুম্বই পুলিস বিজেপি নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল৷ কিন্তু নূপুর তাতে সাড়া না দেওয়ায় মুম্বই পুলিসের একটি টিম দিল্লি যায়৷

কিন্তু সেখানে নূপুরের কোনও সন্ধান পায়নি তারা৷ নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তার আঁচ পরে বাংলাতেও। এর পরেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পরে।

হাজিরার জন্য কোলকাতা পুলিশের কাছে সময় চাইলেন নূপুর, কারণ কি জানেন?
এর পরেই নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তারপরেই বিজেপি নেত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়। বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও।



