চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতার শরীরে ডান দিকটা খানিক দুর্বল হয়ে গিয়েছে। হাত নাড়াতে কষ্ট হচ্ছে। অস্বস্তিও রয়েছে। তবে এখন তিনি পুরোপুরি সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন। আপাতত তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে খবর বেসরকারি হাসপাতাল সূত্রে।
আরও পড়ুনঃ প্রেম দিবসে ভিলেন ‘বৃষ্টি’, বড় আপডেট আবহাওয়ার, আজ কোন দিকে ঘুরবে হাওয়া?

এমআরআই করা হয়েছে তাঁর। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয় তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।অসুস্থতা নিয়ে বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, “মিঠুন চক্রবর্তী (৭৩), জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যাথা নিয়ে সকাল ৯.৪০মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

তাঁর মস্তিষ্কের MRI সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভাল আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন।
ভাল আছেন মিঠুন, আজ ছাড়া হতে পারে হাসপাতাল থেকে
মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সহ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন”। হাসপাতাল সূত্রে আরও খবর, তাঁকে আজ ছাড়া হতে পারে হাসপাতাল থেকে।








