নজরবন্দি ব্যুরো: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক মাত্রায় বেড়েছে। চটজলদি কাউকে মেসেজ পাঠানোর হলে সহজলভ্য WhatsApp কেই ভরসা করেন প্রায় সকলেই। ব্যবহারকারীদের এই ভরসা ধরে রাখতে এই অ্যাপটিকে বিভিন্নভাবে আকর্ষণীয় করে তুলছে মেটা কর্তৃপক্ষ। এবার আরও একটি নতুন ফিচার আসতে চলেছে। WhatsApp-এর এই ফিচার সংক্রান্ত নানা তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: UPI দিয়েই পেমেন্ট করা যাবে ১০ লক্ষ টাকা! কিন্তু রয়েছে শর্ত, সেগুলি কী কী?


মেটা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি ইনস্টাগ্রামেও শেয়ার করা যাবে। তবে এই ফিচারটি নিয়ে কাজ চলছে। কতদিনে কাজ সম্পূর্ণ হবে তা এখনও স্পষ্ট নয়। যত দ্রুত সম্ভব ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে কোনও পোস্ট হলে সেগুলি সরসরি ফেসবুকে শেয়ার করা যায়। নতুন ফিচারে WhatsApp স্টেটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি ইনস্টাগ্রামেও শেয়ার করা যাবে।

উল্লেখ্য, WhatsApp স্টেটাসের একটি ফিচার ইতিমধ্যেই আনা হয়েছে। যেখানে চ্যাটের তালিকার মধ্যেই প্রোফাইল পিকচারের আইকনের দিকে তাকালেই বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি কিছু স্টেটাস দিয়েছেন কিনা। এছাড়া চ্যাটের পাশে স্টেটাস অপশন থাকত, সেখানে ক্লিক করলে দেখা যেত। তবে এবার কারও সঙ্গে চ্যাটে কথা বলার সময় দেখতে পারেন তার স্টেটাস।



এবার আরও আকর্ষণীয় হবে WhatsApp, ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার

ধরুন, আপনি কারও সঙ্গে চ্যাট করছেন। নামের নিচে এতদিন যেখানে ওই ব্যবহারকারী অনলাইন আছেন কিনা কিংবা শেষ কখন অনলাইন হয়েছিল, সেই তথ্য দিত, এবার সেখানেই দেখা যাবে স্টেটাস। তাই আপনি চাইলে চ্যাট করতে করতেই স্টেটাস দেখে নিতে পারবেন। আলাদা সময় ব্যয় করতে হবে না। শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলেও জানা গিয়েছে।







