নয়া উদ্যোগ রেলের, ৪০ টি শহরে চলবে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নয়া উদ্যোগ রেলের, দেশের ৪০ টি শহরে চলবে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস। এবার ভারতের প্রথম ইঞ্জিন বিহীন সেমি হাইস্পিড রেল ‘বন্দে ভারত’ । ২০১৯ সালে অক্টবর মাস থেকে এই রেলের যাত্রা শুরু হয়।

আগামী বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগ নিলো কেন্দ্রীয় রেলমন্ত্রক। জানা যায়, দেশের ৪০ টি শহর জুড়ে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। নতুন রেল মন্ত্রক দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিষয়ে পর্যালোচনা করেছেন। তাঁর মতে ২০২২ সালেই ৪০ টি শহরের এই রেল চালু করতে হবে।

আরও পড়ুনঃ কেমন যাবে রাজ্যের আবহাওয়া? দেখে নিন এক নজরে

গত ফেব্রুয়ারীতে ইঞ্জিনিয়ারিং ফার্ম ‘মেধা’-র সাথে চুক্তি করে ছিল কেন্দ্র। চুক্তিতে বলা হয়েছিল, এ দেশে যত গুলি বন্দে ভারত চলবে তাঁর বিদ্যুৎ সরবরাহ করে তাঁরা। এই নতুন প্রকল্পের জেরে উৎপাদন আরো বাড়ানোর কথা বলা হয়েছে। যাতে আগামী বছর অন্তত কমপক্ষে ২ টি প্রোটোটাইপ চালু করা হয়।

নয়া উদ্যোগ রেলের, ৪০ টি শহরে চলবে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস

নয়া উদ্যোগ রেলের, ৪০ টি দেশে চলবে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস। ভারতে এখন দুটি বন্দে ভারত চালু রয়েছে। একটি দিল্লি থেকে বারাণসী ও দিল্লি থেকে জম্বু। এটি ২০১৯ সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। সূত্রের খবর, ১০০ টি বন্দে ভারত চালানোরও পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের। যার জন্য খরচ হবে ১১০০০ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত