১৫ বছরের প্রেমের পরিণতি ভয়ঙ্কর! সৌরভ হত্যাকাণ্ডে নয়া মোড়, মুস্কানের মা যা বললেন

‘নিজের ভুলের জন্য খুন হতে হল সৌরভকে’! চাঞ্চল্যকর দাবি মুস্কানের মায়ের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরপ্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সৌরভের প্রেমিকা ও হত্যাকাণ্ডের অভিযুক্ত মুস্কান রস্তোগীর মা কবিতা দাবি করেছেন, সৌরভ নিজের একটি ভুলের কারণে খুন হয়েছেন!

কিন্তু কী সেই ভুল, যার জন্য ১৫ বছরের প্রেমের পরিণতি এমন ভয়ঙ্কর হল? কেন তাঁকে নৃশংসভাবে হত্যা করে ১৫ টুকরো করা হল?

সৌরভের ‘ভুল’ কী ছিল?

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুস্কানের মা কবিতা জানিয়েছেন,
“সৌরভ মুস্কানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সব চাওয়া পূরণ করত। এমনকি নিজের পরিবার ও বিশাল সম্পত্তিও ছেড়ে দিয়েছিল।” কিন্তু তাঁর দাবি, সৌরভের সবথেকে বড় ভুল ছিল অতিরিক্ত বিশ্বাস ও ভালোবাসা!

ফোনের অনুমতি দেওয়া থেকে খুনের পরিকল্পনা

কবিতা জানিয়েছেন, “বিয়ের আগে আমরা মুস্কানকে ফোন দিইনি, কিন্তু সৌরভ ওকে ফোন ব্যবহার করতে দিয়েছিল। শুধু তাই নয়, ওর পছন্দমতো ফোনও কিনে দিয়েছিল।”

এই ফোনই নাকি কাল হয়ে দাঁড়ায় সৌরভের জন্য। কারণ ফোনের মাধ্যমেই মুস্কান তার প্রেমিক সাহিল শুক্লের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে।

আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে, যেখানে কবিতা জানান,
“সাহিলকে আগে থেকেই চিনত সৌরভ। স্কুলের পুরনো বন্ধু ভেবে মুস্কানকে সাহিলের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিল। এই ছোট্ট বিশ্বাসই ওর জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল।”

মায়ের বক্তব্য: ‘আমার মেয়ের কঠোর শাস্তি হোক’

কবিতা আরও বলেন, “সৌরভের মুস্কানের প্রতি অগাধ বিশ্বাসই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। সে বুঝতেই পারেনি যে, মুস্কান ভুল পথে যাচ্ছে।” তবে আশ্চর্যের বিষয়, তিনি নিজের মেয়েকে কোনোভাবেই সমর্থন করেননি। তিনি সরাসরি বলেন,
“যদি মুস্কান দোষী হয়, তাহলে তার কঠোর শাস্তি হওয়া উচিত। আমি চাই ওদের ফাঁসি হোক।”

নৃশংস হত্যাকাণ্ড: তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লের সঙ্গে মিলে সৌরভকে হত্যা করে মুস্কান। এরপর দেহ ১৫ টুকরো করে নৃশংসভাবে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে মুস্কান ও সাহিলকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সৌরভ হত্যাকাণ্ড নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর