বড় ঘোষণা KKR-এর, IPL এর মাঝেই নতুন দল কিনল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেদের বৃত্তটা বাড়িয়েই চলেছে নাইট রাইডার্স। এবার আরও একটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেদের দল কিনল শাহরুখ খানের এই গ্রুপ। এবার আরব আমিরশাহির টি-২০ লিগে আবু ধাবি ফ্রাঞ্চাইজিকে কিনে নিল তারা। নাইট রাইডার্স ক্রিকেট গ্রুপের অধীনে এটি চার নম্বর ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুনঃ আইপিএল শেষ হলেই ম্যাকালাম হবেন নাইটদের প্রাক্তন কোচ

আপাতত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স , এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দল রয়েছে নাইট রাইডার্সের। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে হাত মিলিয়ে লস অ্যাঞ্জেলসে নয়া স্টেডিয়ামও তৈরি করছে নাইটরা। ২০২২ সালে, ছয় দলের ফ্র্যাঞ্চাইজি লিগে শাহরুখের দলকে খেলতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

বড় ঘোষণা KKR-এর, IPL এর মাঝেই নতুন দল কিনল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কিনলে সেই দলটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মেজর লিগ ক্রিকেটে দল কেনার ক্ষেত্রে লিগের অংশীদারিত্বে বিনিয়োগ করতে হয়ে। কেকেআর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে বড় বিনিয়োগ করতে চলেছে।’

বড় ঘোষণা KKR-এর, IPL এর মাঝেই নতুন দল কিনল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

বৃহস্পতিবার নাইটদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমিরশাহী ক্রিকেট যে টি-২০ লিগ শুরু করতে চলেছে, সেই লিগের আবু ধাবির ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনে নিয়েছে নাইট রাইডার্স গ্রুপ। এই নিয়ে এস আর কে জানিয়েছেন,

বড় ঘোষণা KKR-এর, IPL এর মাঝেই নতুন দল কিনল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

বড় ঘোষণা KKR-এর, IPL এর মাঝেই নতুন দল কিনল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

”গত বেশ কয়েকবছর ধরে আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমিরশাহীকে ক্রিকেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার দিকেও আমরা কড়া নজর রেখেছি। আমার কোনও সংশয় নেই যে এই লিগ সফল হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর