মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, ‘আই ওয়াশ’ বললেন বিচারপতি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাতেই মেধা তালিকায় বঞ্চিতদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর৷ শিক্ষা দফতরের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর৷ এটা কার্যত ক্ষতে প্রলেপ বলেই মনে করা হচ্ছে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আদালতের যদি কোনও বাধা না থাকে, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে শীঘ্রই একাধিক পদে নিয়োগ হতে চলেছে।

আরও পড়ুনঃ পরিস্থিতি সামলাতে আসরে মুখ্যমন্ত্রী, শিক্ষা কমিশনারকে বদলে দিলেন মমতা!

কিন্তু শিক্ষা দফতরের এই নিয়োগ বিজ্ঞপ্তিকে মোটেই ভাল চোখে দেখছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে নবম-দশমে ১,৯৩২টি এবং একাদশ-দ্বাদশে ২৪৭টি পদ তৈরি করা হবে। এ ছাড়াও গ্রুপ সি-র জন্য ১,১০২টি এবং গ্রুপ ডি-র ১,৯৮০টি পদ রয়েছে। কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি পদ রয়েছে ওই তালিকায়।

মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, ‘আই ওয়াশ’ বললেন বিচারপতি!

মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, 'আই ওয়াশ' বললেন বিচারপতি!
মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, ‘আই ওয়াশ’ বললেন বিচারপতি!

এই মুহুর্তে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় জর্জরিত রাজ্য সরকার৷ একাধিক মামলার তদন্তভার বর্তেছে সিবিআইয়ের ওপর। নিয়োগ দুর্নীতি অভিযোগে বুধবার সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চট্টোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে আদালতের নিয়ম মেনে নিয়োগ হবে বলে জানান কমিশনের আইনজীবী সম্রাট সেন। আদালতকে মান্যতা দিয়েই নিয়োগ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

360385 kolkata high court 5 1

মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যেখানে নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে নতুন করে বিজ্ঞপ্তি ঘোষণা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়৷ তিনি জানিয়েছেন, সরকারের নয়া বিজ্ঞপ্তির সঙ্গে এসএসসি নিয়োগ মামলার সরাসরি সম্পর্ক আছে বলে মনে করছি না। ওই বিজ্ঞপ্তি নিয়ে কিছু সংশয় রয়েছে। তাই এই বিজ্ঞপ্তি নিয়ে এখনই কিছু বলবে না আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর