‘আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে’ নচিকেতার গানের এই লাইনটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুনসিং এর সাথে। আসন্ন লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। শাসকদল থেকে এখানে প্রার্থী হয়েছে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। ভোট প্রচারে অভিনবত্ব আনতে আর জনসংযোগে কোন কসুর রাখতে চায় না শাসক- বিরোধী কোন শিবির।



আরও পড়ুন : নির্বাচনী প্রচার থেকে কমিশনকে স্যালুট করলেন মুখ্যমন্ত্রী, বিজেপি আপনাদের রোজ দেয়…
এবার ভোটের কাজে পুরসভার কর্মীদের অংশগ্রহণ করাতে পারে শাসকদল এই মর্মে কমিশনকে চিঠি দিলেন অর্জুন। চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না সে কথা আগেই জানিয়েছিল কমিশন। বিশ্বস্ত সূত্রের মারফত এই খবর পেয়েছেন তিনি। এব্যাপারে কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অর্জুনের অভিযোগ ২০২১ সালেও এমনটাই করেছিল তৃণমূল।

‘জনগণের মন কি বাত’, জনসংযোগে অভিনবত্ব আনছে ব্যারাকপুরের পার্থ-অর্জুন!
২০২১ সালে শাসকদলের ভোট পরামর্শদাতা ছিল আইপ্যাক। অভিযোগের আঙুল উঠেছে তার দিকে। এই নির্বাচনেও পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগাতে পারে শাসক দল। সেই সঙ্গে ভোটের আগে জনগণের কাছে মতামত জানতে এবং সমীক্ষা করতে নাকি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবার শুরু করতে চলেছে কিউ আর কোড। ব্যারাকপুরের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বসানো হবে কিয়স্ক।










