শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল ট্রেন! জেনে নিন সময়সূচি

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ১৬ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন পরিষেবা। গেদে রুটে একাধিক ট্রেনের সময়সূচি ও রুট সম্প্রসারণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। গেদে লাইনে যোগাযোগ আরও উন্নত করতে ১৬ মার্চ থেকে অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন হাজার হাজার নিত্যযাত্রী।

রেল সূত্রে জানা গেছে, বর্তমানে চলা কয়েকটি ট্রেনের রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি নতুন স্পেশাল পরিষেবাও চালু করা হচ্ছে, যাতে শিয়ালদহ–গেদে লাইনের যাত্রীদের ভিড় কিছুটা কমানো যায়।

কোন ট্রেন কখন চলবে?

শিয়ালদহ–গেদে স্পেশাল (৩১৯৩১ আপ)
আগে ৩১২২৭ নম্বর শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল হিসেবে চলা ট্রেনটি এখন গেদে পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এটি সকাল ৯টা ২৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছবে

গেদে–শিয়ালদহ স্পেশাল (৩১৯৩০ ডাউন)
৩১২২৬ নম্বর ট্রেনটি এখন গেদে থেকে ছেড়ে শিয়ালদহ পর্যন্ত চলবে। ট্রেনটি সকাল ৮টা ২৬ মিনিটে গেদে থেকে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে

শিয়ালদহ–গেদে স্পেশাল (৩১৯৩৩ আপ)
আগে ৩১৪৩১ নম্বর শিয়ালদহ–নৈহাটি লোকাল হিসেবে চলা ট্রেনটি এবার গেদে পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এটি বিকাল ৪টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবাগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের চাহিদা ও ব্যবহার বিচার করে ভবিষ্যতে এগুলি স্থায়ী করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত