নজরবন্দি ব্যুরো: টুইটারে আসছে নতুন ফিচার। ভয়েজ টুইটারের ক্ষেত্রে এবার থেকে নতুন ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় ক্যাপশন দেখতে পাবেন। এই মাইক্রো ব্লগিং সাইটে ভয়েজ টুইটারের ক্ষেত্রে যা ক্যাপশন দেখা যাবে তা শুধুমাত্র নতুন ভয়েজ টুইটারের ক্ষেত্রে দেখা যাবে।
আরও পড়ুনঃ দ্বিতীয় বর্ষপুর্তিতেই ছাড়বেন মুখ্যমন্ত্রীর কুর্শি! ইয়েদুরাপ্পাকে নিয়ে বাড়ছে জল্পনা


টুইটারের এই ফিচার ২০২০ সালের জুনমাসে প্রথম পরীক্ষা মূলক ভাবে প্রথম বাজারে আসে। বর্তমানে এই পরিষেবা সকলেই পেতে পারেন বলে জানিয়েছে সংস্থা। এই নতুন ফিচার আসায় এর ব্যবহার বাড়বে বলে আশা করা যায়।
টুইটারে আসছে নতুন ফিচার ।
টুইটারে আসছে নতুন ফিচার। টুইটারের এই নতুন ফিচারটি কেবল মাত্র এখন IOS ব্যবহারকারীরাই পাবে বলে জানিয়েছেন, টুইটারের এক শীর্ষ কর্তা। এন্ড্রয়েড ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না। এই সুবিধা পেতে পিসি আইকনটিতে ট্যাপ করা দরকার।







