নজরবন্দি ব্যুরোঃ সোজা বাংলায় বলছি, বিজেপি-কে নক আউটের নতুন ছক তৃনমূলের! রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’-এর পরে এবার নতুন অভিযান ‘সোজা বাংলায় বলছি’। ২০২১ এর নির্বাচনে বিজেপি-কে আটকাতে শাসকদলের নয়া প্রচার অভিযান। আগামীকাল ২৬ জুলাই থেকেই এই নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা নির্বাচনে আর বেশিদিন বাকি নেই।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে ব্যাপক করোনা সংক্রমণ, সাত দিন লকডাউন দার্জিলিং জেলায়।


আর সময়ে বঙ্গবাসীর আবেগকে হাতিয়ার করেই ভারতীয় জনতা পার্টিকে আটকাতে ‘সোজা বাংলায় বলছি’ অভিযান শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এখন থেকেই রাজ্যে প্রচার শুরু করবে শাষকদল। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে রদবদলও করেছে। দীর্ঘদিন সাজা কাটিয়ে জেল থেকে রেহাই পাওয়ার পরেই ছত্রধর মাহাতোকে জায়গা দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য কমিটিতে।
আরও পড়ুনঃ বিজেপি ব্যাবহার করছে সম্মান দিচ্ছে না, ঘরে ফিরছেন ঘরের ছেলে মুকুল!
সোজা বাংলায় বলছি, বিজেপি-কে নক আউটের নতুন ছক তৃনমূলের। রাজনৈতিক মহলের একাংশের দাবি জঙ্গলমহলের ভোট ব্যাংক ঠিক রাখতেই প্ল্যান মাফিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্য কমিটিতে জায়গায় পেয়েছেন অমিত মিত্র, সৌগত রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুকুমার হাঁসদা। ২১ জনের সদস্যের মধ্যে অধিকাংশ নতুন সদস্য। ২০১৯ এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস ফলাফল খারাপ হয়েছিল।


জঙ্গলমহলের জেলা – ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে নিজেদের স্থান বহাল রাখতে পারেনি তৃণমূল। এবার এই সমস্ত জায়গায় পুনরুদ্ধার করতেই সামনে রাখা হয়েছে ছত্রধর মাহাতোকে।








