কুণাল ঘোষকে তলব, অভিষেকের ত্রিপুরা যাওয়ার আগে নয়া কোভিড বিধি, বিপ্লবের নতুন কৌশল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক রাতের নোটিসে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) তলব করল ত্রিপুরা পুলিশ। শুক্রবার গভীর রাতে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। আর শনিবার খোয়াই থানায় তাঁকে হাজিরা দিতে হবে। এতে ব্যাপক ক্ষুব্ধ কুণাল ঘোষ। তবে পুলিশের এই নোটিসকে চ্যালেঞ্জ করে তিনি থানায় হাজির হবেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মোহনবাগান প্রসঙ্গে শাসক দলকে নিশানা শুভেন্দুর, নীরব দেবাশীষ দত্ত

এই মুহূর্তে দলের কাজে ত্রিপুরাতেই (Tripura) রয়েছেন কুণাল ঘোষ। রবিবার সেখানে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কুণাল ঘোষকে এভাবে সমন পাঠানো ভাল চোখে দেখছে না তৃণমূল (TMC) নেতৃত্ব। অপর দিকে নতুন করোনা বিধি চালু হল ত্রিপুরাতে। এবার বাংলা সহ ৪ রাজ্যের নাগরিকরা যারা বিপ্লব দেবরের রাজ্যে যাবেন তাদের জন্য লাগবে RTPCR টেস্ট।

কুণাল ঘোষকে তলব, অভিষেকের ত্রিপুরা যাওয়ার আগে নয়া কোভিড বিধি, বিপ্লবের নতুন কৌশল?

আর এই নিয়ম চালু হল আজ শনিবার থেকেই। আর এই নতুন নিয়ম নাকি তৃণমূলকে আটকাতেই। এমনি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আগামী কার রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা যাওয়ার কথা। এই সূচি বহুদিন ধরেই স্থির হয়ে আছে। এমনিতে RTPCR রিপোর্ট পেতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগে।

কুণাল ঘোষকে তলব, অভিষেকের ত্রিপুরা যাওয়ার আগে নয়া কোভিড বিধি, বিপ্লবের নতুন কৌশল?

ফলে অভিষেকের সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের অভিযোগ অভিষেককে রুখতেই নয়া কোভিডবিধিকে হাতিয়ার করছে বিপ্লব দেব (Biplobdev) সরকার। উল্লেখ্য অভিষেক এর আগে ২ বার ত্রিপুরায় গিয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে।

কুণাল ঘোষকে তলব, অভিষেকের ত্রিপুরা যাওয়ার আগে নয়া কোভিড বিধি, বিপ্লবের নতুন কৌশল?

আর ২ বারই তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে। রবিবার ফের তাঁর যাওয়ার কথা। আগরতলায় বিশেষ কর্মসূচি রয়েছে। তবে তার আগে এবার অভিষেককে(Abhishek Bannerjee) বাধা দিতে ভিন্ন কৌশল বলেই মনে করছেন তৃণমূলের নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন