NEET-এর প্রশ্নপত্র বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সন্ত্রাসবাদীদের হাতে, চাঞ্চল্যকর তথ্য

মহারাষ্ট্র ATS-এর তদন্তকারীরা জানিয়েছেন, বিপুল টাকার বিনিময়ে নিটের প্রশ্ন বিক্রি করা হয়েছে। এবং সেই টাকার বড় অংশ পাঠানো হয়েছে সন্ত্রাসবাদীদের কাছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান দখল করার পরই শুরু হয় বিতর্ক। শনিবার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই গোটা পরীক্ষার তদন্তভার দেয় সিবিআই-কে। কিন্তু তারপরেই যে তথ্য সামনে এল তা কার্যত বিস্ফোরক। মহারাষ্ট্র ATS-এর তদন্তকারীরা জানিয়েছেন, বিপুল টাকার বিনিময়ে নিটের প্রশ্ন বিক্রি করা হয়েছে। এবং সেই টাকার বড় অংশ পাঠানো হয়েছে সন্ত্রাসবাদীদের কাছে।

আরও পড়ুন: রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, NDA সরকারের বিরুদ্ধে সংসদে এককাট্টা INDIA

নিট প্রশ্নফাঁস মামলায় মহারাষ্ট্রের নান্দেড়ে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (ATS) ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এই ঘটনায়। রবিবার রাতে তাদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এরপরই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা মনে করছেন, বিপুল টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে নিট (NEET) এর প্রশ্ন পত্র। আর সেই টাকার বড় অংশ পাঠানো হয়েছে সন্ত্রাসবাদীদের কাছে!

NEET-এর প্রশ্নপত্র বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সন্ত্রাসবাদীদের হাতে, চাঞ্চল্যকর তথ্য
NEET-এর প্রশ্নপত্র বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সন্ত্রাসবাদীদের হাতে, চাঞ্চল্যকর তথ্য

মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রবিবার রাতে দুই শিক্ষককে আটক করেছিল NEET কান্ডে। অভিযুক্ত দুজনের নাম সঞ্জয় তুকারাম যাদব ও জলিল উমরখাঁ পাঠান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সঞ্জয়কে মুক্তি দেয় তদন্তকারীরা। অন্যদিকে জলিল কে চলে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান প্রশ্নফাঁস কাণ্ডে রয়েছে জঙ্গিযোগ। লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি করে সেই টাকার একটা বড় অংশ জঙ্গিদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে নিট কাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ তুলে ইডির হাতে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়ে গত ১০ জুন শীর্ষ আদালতে দায়ের হয়েছিল মামলা। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়। যদিও এখন পর্যন্ত ইডির হাতে তদন্তভার তুলে দেয়নি দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৮ জুলাই NEET মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে।

NEET-এর প্রশ্নপত্র বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সন্ত্রাসবাদীদের হাতে, চাঞ্চল্যকর তথ্য

NEET-এর প্রশ্নপত্র বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সন্ত্রাসবাদীদের হাতে, চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে, তদন্তভার হাতে পাওয়ার পর ২৩ জুন প্রথম এফআইআর দায়ের করেছে CBI। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিহারের পাশাপাশি এই কাণ্ডে উঠে এসেছে গুজরাটের নাম। দুই রাজ্যে তদন্ত চালিয়ে যেতে সিবিআই দুটি টিম গঠন করেছে। পাশাপশি নিট কাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। তাদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন