রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, NDA সরকারের বিরুদ্ধে সংসদে এককাট্টা INDIA

সংসদের ভিতরে যখন চলল শপথগ্রহণ, ঠিক তখনই বাইরে হাতে সংবিধান নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশন। প্রথম দিন সাংসদ হিসাবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পর্যন্ত সাংসদদের শপথগ্রহণই চলবে। আগামী ২ বা ৩ জুলাই বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। যদিও তার আগেই প্রথম দিন রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, একাধিক ইস্যুতে এনডিএ সরকারকে চাপে ফেলতে এককাট্টা দেখা গেল ইন্ডিয়া জোটের সাংসদদের। সংসদের ভিতরে যখন চলল শপথগ্রহণ, ঠিক তখনই বাইরে হাতে সংবিধান নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা।

আরও পড়ুন: শপথের পর ‘নরমপন্থী’ মোদি, বিরোধীদের দিলেন ‘বিশেষ’ গুরুত্ব

এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদি। যে কারণে তাঁর আচরণে কিছুটা নরমপন্থী মনোভাব প্রকাশ পেল আজকের শপথের পরে। যদিও কংগ্রেসের সময়কালে জরুরী অবস্থার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। এদিকে, আবার সংসদে ঐক্যবদ্ধ বিরোধীরা।

রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, NDA সরকারকে চাপে ফেলতে সংসদে এককাট্টা INDIA

দিন কয়েক আগেই বাংলার ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়। মারা যান ৯ জন। লাগাতার রেল দুর্ঘটনার কারণে কেন্দ্রকে নিশানায় নিয়েছেন বিরোধীরা। তারই মধ্যে বিগত এক সপ্তাহের মধ্যে দু’টি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। এক, নিট। দুই, নেট। এই প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ। রজধানীতে চলছে পড়ুয়াদের প্রতিবাদ।

রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, NDA সরকারের বিরুদ্ধে সংসদে এককাট্টা INDIA

রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, NDA সরকারকে চাপে ফেলতে সংসদে এককাট্টা INDIA

সদ্যসমাপ্ত লোকসভায় বিরোধী জোট ইন্ডিয়া জোটের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনডিএ মোট ২৯৩ আসন পেলেও ইন্ডিয়া পেয়েছে ২৩৪টি আসন। সংসদে এবার বিরোধীদের ভিড় চোখে পড়ার মতো। অধিবেশন শুরুর আগেই জোটের সাংসদরা জানান, দেশের একাধিক ঘটে যাওয়া ঘটনায় তাঁরা নরেন্দ্র মোদির জবাব চান। তবে, আপাতত দু’দিন শপথগ্রহণই চলবে। ২৬ তারিখ আবার স্পিকার নির্বাচন হবে। তারপরে বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ খুলবেন কিনা প্রধানমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত