বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবস করার দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী কে চিঠি বাংলা পক্ষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রত্যেক বছরই ৫ ই সেপ্টেম্বর অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশে। তবে এবার সেই নিয়মের বেড়াজালে ছিঁড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মদিন কে “বাংলার জাতীয় শিক্ষক দিবস ” (Teacher’s Day) হিসেবে ঘোষনা করার আর্জি নিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রী কে চিঠি দিল বাংলাপক্ষ।

আরও পড়ুনঃ ডিমনেশিয়ায় আক্রান্ত বাবাকে নিয়ে খোলাচিঠি মীরের, বার্তা দিলেন সমাজকেও 

বলাবাহুল্য নিয়মকরে প্রত্যেক বছরই সর্বপল্লী রাধাকৃষ্ণানের (Sarvapalli Radhakrishnan) জন্মদিন কে কেন্দ্র করে সর্বত্র নিজের শিক্ষা গুরুদের সন্মান জানান ছাত্র-ছাত্রীরা। অন্যান্য রাজ্য গুলির পাশাপাশি আমাদের রাজ্যেও রয়েছে সেই একই ধারা তাই এবার সেই রীতির কিছুটা বদল ঘটিয়ে শিক্ষা ব্যবস্থার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কে মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দারস্থ হয়েছে এই সংগঠন।

বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবস করার দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী কে চিঠি বাংলা পক্ষের
বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবস করার দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী কে চিঠি বাংলা পক্ষের

জানা গিয়েছে, আগামী ২৩ তারিখ মুখ্যমন্ত্রীর কাছে এই সম্বলিত চিঠি পেল করবে বাংলাপক্ষ। তবে শুরু থেকেই তাদের এই উদ্যোগ কে সমর্থন জানানোর অনুরোধ তুলে ধরেছিল সকলের কাছে। সেইমত কবি জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, সকলেই সমর্থন জানান।

বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবস করার দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী কে চিঠি বাংলা পক্ষের

বিদ্যাসাগরের জন্মদিনেই জাতীয় শিক্ষক দিবস করার দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী কে চিঠি বাংলা পক্ষের

তবে শুধু তারাই নন চলচিত্র পরিচালক সৃজিত মুখার্জী থেকে সঙ্গীতশিল্পী রূপম ইসলাম, রূপঙ্কর বাগচীর ও ইন্দ্রনীল সেনের মত মন্ত্রীরাও এর সমর্থন জানান। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেদিকেই তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত