“জাতীয় শিক্ষক দিবস!” বিদ্যাসাগরের জন্মদিন পালনের প্রস্তুতি বাংলা পক্ষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যাসাগরের জন্মদিন পালনের প্রস্তুতি বাংলা পক্ষের। ২৬ সেপ্টেম্বর ২০২০, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই উপলক্ষে বাংলা পক্ষর তরফ থেকে এই দিনটিকে বাংলার “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে পালন করা হবে। গোটা বাংলা জুড়ে ২১ টি জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন এমন একুশজন বিশিষ্ট শিক্ষাবিদকে “বাংলার জাতীয় শিক্ষক সম্মান -১৪২৭” সম্মান প্রদান করা হবে।

আরও পড়ুনঃ স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদান। রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত কেরল।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বাংলা ও বাঙালি জাতির জন্য অনস্বীকার্য। বাঙালির ঘরে ঘরে অজ ও উনার বর্ণপরিচয় এর মাধ্যমে বাংলার সন্তানরা শিক্ষার আলোকে উদ্ভাসিত হয়। উনার হাত ধরেই নারী শিক্ষার বিস্তার ঘটে। ওনার অবদানের পর্যাপ্ত মূল্যায়ন আজও বাঙালি সমাজ সঠিকভাবে করে উঠতে পারেনি। তাই এই অবস্থা বদল করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কালকের দিনটিকে বাংলার জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা।

এই দাবি জানিয়ে গতকাল ২৪ সেপ্টেম্বর বাংলার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বাংলা পক্ষের প্রতিনিধিরা নবান্নে গিয়েছিলেন মাননীয় কে তাদের দাবিপত্র তুলে দেওয়ার জন্য এবং আবেদন জানাতে যে কালকের দিনটি কে যেন বাংলার “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা করা হয়। এর সাথে সাথে ওনারা এও দাবি করেছেন যে বাংলার জনপ্রতিনিধিরা যেন ভারত রাষ্ট্রের সংসদে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিনকে “রাষ্ট্রীয় শিক্ষক দিবস” হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন।

বাংলা পক্ষের ডাকে সাড়া দিয়ে বাংলার কালজয়ী কবি জয় গোস্বামী এই দাবির প্রতি সম্পুর্ন সমর্থন জানিয়েছেন। বিশিষ্ট অধ্যাপক তপধীর ভট্টাচার্য ভিডিও বিবৃতি দিয়ে সোচ্চারে দাবি তুলেছেন যাতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন কে বাংলার “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা করা হয়।

বাংলা পক্ষ সংগঠন এর তরফ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন, “২৬ এ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক। বাংলায় তথা ভারতবর্ষে উনার অবদানকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। আমরা বাঙালিরা আমরাই পারি আমাদের যুবপুরুষ বাংলামায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বিদ্যাসাগর কে তার যোগ্য সন্মান দিতে”।

তিনি আরো জানান যে “বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন চায় যে ২৬ সেপ্টেম্বর দিনটিকে বাংলার পাড়ায়-পাড়ায় জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। গত বছর আমরা বাংলার ১৩ টি জেলায় এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে ছিলাম। এই বছর ২১ টি সাংগঠনিক জেলায় আমরা বিদ্যাসাগরের জন্মদিন কে মহাসমারোহে পালন করছি”।
বাংলা পক্ষ তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও আবেদনপত্র পাঠানো হয়েছে যাতে ছাব্বিশে সেপ্টেম্বর দিনটিকে ভারত রাষ্ট্রের শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন