স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদান। রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত কেরল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদান। রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত কেরল। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যানসার, শ্বাসপ্রশ্বাসজনিত রোগ, ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসার জন্য রাজ্যে আন্তর্জাতিক মানের উন্নত মানের পরিকাঠামো গড়ে তুলেছে কেরল। যে কারণে কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক কম এরাজ্যে। আর এবার তারই স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত লাগামহীন সংক্রমণ। স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

কেরলকে রাষ্ট্রপুঞ্জের ‘‌ইন্টারাজেন্সি টাস্ক ফোর্স’‌ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই প্রথম কোনও রাজ্যকে এই পুরস্কার দিল ইউএন। পুরস্কারটি ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। রাষ্ট্রপুঞ্জের টাক্সফোর্স জানিয়েছে, “গতবছর নন কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল কেরলের স্বাস্থ্য দপ্তর। বিশেষত মানসিক রোগের চিকিৎসায় বিভিন্ন কর্মসূচি নেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। তাঁর এই পদক্ষেপের জন্যই পুরস্কৃত হয়েছে কেরল।”

স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদান। রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত কেরল। কেরলের স্বাস্থ্যমন্ত্রী শৈলজা বিবৃতি দিয়ে বলেছেন, “করোনা সংক্রমনের মধ্যেও অসংক্রামক ব্যাধি নিয়ে নানা পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে উন্নত পরিষেবা দেওয়া হয়েছে। কোভিড সংক্রমনের মধ্যেও নন কমিউনিকেবল ডিজিজে মৃত্যুহার অনেক কমেছে।” তাঁর কথায়, “আঞ্চলিক স্তরের ছোট চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে বড় হাসপাতালেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছে কেরল সরকার। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও দিয়েছে সরকার।”

তিনি আরও জানান, “লাইফস্টাইল সম্পর্কিত রোগের চিকিৎসার জন্য বেসিক পাবলিক হেলথ সেন্টার থেকে হাসপাতাল পর্যন্ত সর্বস্তরে সবরকম সুযোগ-সুবিধার ব‍্যবস্থার করেছে রাজ‍্য সরকার। কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা মৃত্যুর হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছিলাম কারণ আমরা অসংক্রামক রোগগুলিকে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিলাম।” শৈলজা দেবী রাজ্যের সমস্ত স্বাস্থ কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন