ফের বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কার, সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামী বাবা’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামী বাবা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সৃজিত ছাড়াও তালিকায় ঝকঝক করছে আরও এক বাঙালি পরিচালকের নাম।

আরও পড়ুনঃ বিসিবি-শাকিব দ্বন্দ্ব প্রকাশ্যে, বাংলাদেশ তারকার আইপিএল খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।

তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’ও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। সেরা স্ক্রিনপ্লের জন্য পরিচালকের ঝুলিতে এল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে সোহিনী চট্টোপাধ্যায়ের নাম। আবার সংশ্লিষ্ট ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় জাতীয় পুরস্কার জিতলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

অপর দিকে হিন্দিতে সেরা ‘ছিঁছোরে’ প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি। ‘পঙ্গা’ এবং ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত। এটি তাঁর জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার। যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী ও দক্ষিণী তারকা ধনুশ। সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা ছবি ‘প্যাডম্যান’-এর জন্য পুরস্কৃত হলেন অক্ষয় কুমারও।

২০১৯ সালে দেশের সমস্ত সিনেমা নিয়েই এই তালিকা ঘোষণা করা হয়েছে। গতবছর মে মাসে ঘোষণা করার কথা ছিল। কিন্তু প্যানডেমিকের কারণে পিছিয়ে ২০২১ সালে ঘোষণা করা হল সেই তালিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন