নজরবন্দি ব্যুরোঃ প্রশাসন থেকে নাসা। মার্কিন মুলুকে এই দশকে সাফল্যের সাথে জয়জয়াকার দেখাচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর সামনে এসেছিল বাইডেনের পারিষদ তালিকা। এই নির্বাচন জিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস, বাকিদের তালিকায় স্থান পেয়েছেন একাধিক ভারতীয় বংশোদ্ভূতরা।
আরও পড়ুনঃ সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল গ্যাংটক-সহ সিকিম
এবার মার্কিন মহাকাশ গবেষনা সংস্থা নাসার ‘অ্যাক্টিং চিফ অফ স্টাফ’ পদের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লাল। এর আগেও হোয়াইট হাউসের ক্ষমতা বদলের সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে কাজ করেছেন তিনি। বাইডেনের‘ট্রানজিশন এজেন্সি রিভিউ টিম’-এর সদস্য ছিলেন ভাব্যা।
এবার দায়িত্ব পেলেন নাসার। বিবৃতির মাধ্যমে নাসা তালিকা দিয়েছে তাতে জানা যাচ্ছে অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে অ্যালিসিয়া ব্রাউনকে। প্রেস সেক্রেটারি হিসেবে জ্যাকি ম্যাকগিনিসকে বেছে নেওয়া হয়েছে।ব্রাউনকে। প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে জ্যাকি ম্যাকগিনিসকে।
প্রশাসন থেকে নাসা। এর আগেও নাসার মহাকাশ অভিযানে দুই ভারতীয় বংশোদ্ভূত নিজেদের কাজ করেছেন সাফল্যের সঙ্গে । এবার যুক্ত হলেন ভাবা ল্যাল।২০০৫ থেকে ২০২০ পর্যন্ত প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।



