হিন্দুত্ব ইস্যুতে তুমুল হইচই লোকসভায়, রাহুলের বক্তব্যে মেজাজ হারালেন মোদি!

এদিন রাহুল শিব, গুরু নানক, যিশু খ্রিস্ট, হজরত মহম্মদের ছবি নিয়ে ভাষণ করেন। এবং বলেন, শিবের 'অভয় মুদ্রা' সেটাই কংগ্রেসের প্রতীক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সেই অর্থে সোমবার লোকসভায় চেনা চিত্র ফুটে উঠল। বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হিন্দু ধর্মকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তুমুল হইচই দেখা গেল সংসদে। এদিনের বক্তব্যে রাহুল বলেন, “হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি এবং আরএসএস গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে।” সঙ্গে তিনি বিজেপি নেতাদের দিকে আঙুল তুলে বলেন, “আপনারা কেউ হিন্দুই নন!”

রাহুলের এই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে ওঠেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কংগ্রেস নেতার বক্তব্যের মধ্যেই উঠে দাঁড়িয়ে বলেন, “এটা অত্যন্ত গম্ভীর একটা বিষয়। এভাবে বিরোধী দলনেতা সমগ্র হিন্দু ধর্মের মানুষকে অপমান করতে পারেন না।” সায় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেন, “দেশের বহু মানুষ নিজেকে গর্বের সাথে হিন্দু বলে থাকেন। রাহুল গান্ধীর এই মন্তব্য সঠিক নয়।”

হিন্দুত্ব ইস্যুতে তুমুল হইচই লোকসভায়, রাহুলের বক্তব্যে মেজাজ হারালেন মোদি!

আজ সংসদে আক্রমণাত্মক মেজাজেই ছিলেন রাহুল গান্ধী। প্রথম থেকেই একের পর এক বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করা শুরু করেন। এরপরই তিনি চলে আসেন হিন্দুত্বের প্রসঙ্গে। এদিন রাহুল শিব, গুরু নানক, যিশু খ্রিস্ট, হজরত মহম্মদের ছবি নিয়ে ভাষণ করেন। এবং বলেন, শিবের ‘অভয় মুদ্রা’ সেটাই কংগ্রেসের প্রতীক।

সঙ্গে রাহুল আরও বলেন, “সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে। বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে। আমার উপরেও আক্রমণ হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বাড়ি। ৫৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভারতের সংবিধানকে রক্ষা করাই আমাদের কাজ। বিরোধীপক্ষে থেকেই আমি খুশি।”

হিন্দুত্ব ইস্যুতে তুমুল হইচই লোকসভায়, রাহুলের বক্তব্যে মেজাজ হারালেন মোদি!

হিন্দুত্ব ইস্যুতে তুমুল হইচই লোকসভায়, রাহুলের বক্তব্যে মেজাজ হারালেন মোদি!

পাল্টা, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রথম দিন রাহুল গান্ধীর ফ্লপ শো! একগাদা মিথ্যে আর যুক্তিহীনতায় ভর্তি তাঁর বক্তব্য।” এদিন স্পিকার ওম বিড়লাকেও কটাক্ষ করেন রাহুল। অভিযোগ করেন আর এক বার তাঁর মাইক বন্ধ করা নিয়ে। সঙ্গে বলেন, “মোদিজীকে দেখলেই আপনি ঝুঁকে যান কেন?” পাল্টা বিড়লা বলেছেন, “প্রয়োজনে পা ছোঁব!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর