Putin- Modi: ভারতের প্রধানমন্ত্রী মহান দেশপ্রেমী, মোদীর প্রশংসা পঞ্চমুখ পুতিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের গলায় নরেন্দ্র মোদীর প্রশংসা। তাঁর দেশপ্রেমে মুগ্ধ পুতিন। বিদেশনীতি সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কো-র ভালদাই ডিসকাশন ক্লাবের একটি অনুষ্ঠানে ভাষণ দেন পুতিন। সেখানেই ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য পুতিনের।

আরও পড়ুন: বদলে গেল টুইটারের সিইও, চাকরি গেল পরাগ আগরওয়াল সহ বিভিন্ন আধিকারিকের

বৃহস্পতিবার রাশিয়ার ‘ভালদাই ডিসকাসন ক্লাবে’ যে বক্তব্য পেশ করেছেন পুতিন, তার একটা বড় অংশ জুড়েই ছিল ভারতের কথা। পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সেই নেতাদের মধ্যে একজন যিনি তাঁর নিজের দেশ এবং জনগণের স্বার্থে স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করতে সক্ষম হয়েছেন… এই আন্দোলনে তাঁকে থামানোর চেষ্টা হয়েছে। তবে তিনি তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন।’

ভারতের প্রধানমন্ত্রী মহান দেশপ্রেমী, মোদীর প্রশংসা পঞ্চমুখ পুতিন
ভারতের প্রধানমন্ত্রী মহান দেশপ্রেমী, মোদীর প্রশংসা পঞ্চমুখ পুতিন

পুতিন আরও বলেন, ‘আমি মনে করি ভারত ভবিষ্যতে একটি মহান দেশ হয়ে উঠবে। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা ক্রমেই বাড়তে চলেছে। ভারতের সঙ্গে আমাদের কোনও অমিমাংসিত সমস্যা নেই। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি। এটা এখনও ঘটে চলেছে। এবং আমি আশাবাদী যে ভবিষ্যতেও এটি জারি থাকবে।’

ভারতের প্রধানমন্ত্রী মহান দেশপ্রেমী, মোদীর প্রশংসা পঞ্চমুখ পুতিন

11 21

পুতিন আনন্দের সাথে বলেন, তাঁকে সারের জোগান বাড়াতে অনুরোধ করেছিলেন মোদী। সেই মতো জোগান বাড়িয়েও দিয়েছেন তিনি। ৭.৬ গুন বেশি সার পাঠানো হচ্ছে বলে দাবি করে পুতিন জানান, কৃষি সংক্রান্ত বাণিজ্য প্রায় দ্বিগুন হয়ে গিয়েছে। ভারতের প্রভূত প্রশংসা করার পাশাপাশি পুতিন অবশ্য পাশ্চাত্যের দেশগুলির নিন্দা করতে ছাড়েননি। তিনি বলেন, ওরা ‘নোংরা খেলা’ খেলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন