Narendra Modi: পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, ময়দানে নামছেন নমো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ এর নির্বাচনে বিরাট পরিকল্পনা গেরুয়া শিবিরের। তাই এখন থেকেই কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিজেপি। ২০১৯ এর নির্বাচনে যে সমস্ত খামতি ছিল, তা এবারের নির্বাচনে আর রাখতে চায় না গেরুয়া শিবির। অর্থাৎ, পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির। মার্জিন বাড়াতে এবার ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ Tarasankar Bandyopadhyay: সাহিত্যে নোবেল পেয়েছিলেন তারাশংকর, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিজেপি সূত্রে খবর, পরাজিত ১৪৪ টি আসনের মধ্যে ৪০ টি আসনে বিরাট সমাবেশ করতে চায় গেরুয়া শিবির। হেরে যাওয়া প্রত্যেকটি আসনে বিশেষ গুরুত্ব দেবে বিজেপি হাইকম্যান্ড। সূত্রের খবর, ১৪৪ টি আসনের মধ্যে ৪০ টি আসনে নিজে প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা প্রভাস যোজনার দ্বিতীয় পর্যায়ে ১৪৪ টি আসনের দিকে বিশেষ নজর দেবে বিজেপি।

বাকি ১০৪ টি আসনে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও প্রচারে নামবেন। একাধিক সমাবেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। একইসঙ্গে ওই ১০৪ টি কেন্দ্রের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে কথা বলবেন তাঁরা। যারা রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন তাঁদের সঙ্গেও আলোচনা সারবেন কেন্দ্রীয় নেতৃত্ব।

পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, প্রচারে নামছেন প্রধানমন্ত্রী 
পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, প্রচারে নামছেন প্রধানমন্ত্রী

গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ২৮২ টি আসনে জয়লাভ করে। সেবার এনডিএ পেয়েছিল ৩৩৬ টি আসন। ২০১৯ সালে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয় ৩০৩। একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপিকে ক্ষমতায় এনে দিলেও এনডিএ শিবিরে গত কয়েক বছরে ভাঙন ধরেছে। বহু সাংসদরাই শাসক শিবিরের বেঞ্চ বদল করেছেন। তাই প্রতিপক্ষের আসনের ওপরেই বিশেষ নজর দিতে চাইছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, গত ২০১৯ সালের নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। বাকি আসন পেয়েছিল তৃণমূল। এর মধ্যে ব্যারাকপুর আসন হাতছাড়া হয়েছে। আসানসোল আসনটিও হাতছাড়া করতে হয়েছে বিজেপিকে। তার ওপর দলের গোষ্ঠী কোন্দল আগামী দিনে দলের জন্য বিপদ আনতে পারে। বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েই এবার ময়দানে নামছে গেরুয়া শিবির।

পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, প্রচারে নামছেন প্রধানমন্ত্রী 

পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, প্রচারে নামছেন প্রধানমন্ত্রী 
পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, প্রচারে নামছেন প্রধানমন্ত্রী

সূত্রের খবর, ফের কর্মীদের সক্রিয় করে তুলতে প্রচার কর্মসূচি, জনমুখী কর্মসূচি, দলের ভাবমুর্তি মানুষের সামনে তুলে ধরা সহ ৫ দফায় পরিকল্পনা নিয়ে নামছে গেরুয়া শিবির। একেবারে বুথ স্তরের সংগঠনকে মজবুত করতে চান বিজেপির কেন্দ্রীয় নেতারা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত