নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধির পরেই বাংলায় সভা করে গেছেন জেপি নাড্ডা। জানুয়ারিতে সভা করে নাড্ডা বিঝিয়ে দিয়েছেন বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চান। মাস ঘুরতেই আরও একবার বাংলায় হাজির তিনি৷ রবিবার জোড়া সভা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। সবচেয়ে বেশী উন্মাদনা কাঁথির সভাকে ঘিরে৷ কিন্তু সেই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন? তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ বিজেপির ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল, কর্মীদের কী বললেন শুভেন্দু?


কারণ, ত্রিপুরার নির্বাচনে বিশেষ জোর দিয়েছে বিজেপি। বাংলা থেকে শুভেন্দুও থাকছেন সেই তারকা প্রচারদের তালিকায়। নাড্ডার বাংলায় সফর চলাকালীন ত্রিপুরার প্রচারে ব্যস্ত থাকবেন শুভেন্দু। তাই কাঁথির সভায় হাজির থাকবেন না তিনি৷ কিন্তু শুভেন্দুর পরিবর্তে অধিকারী পরিবারের কোনও সদস্য উপস্থিত থাকবেন? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় নিয়ম করে বঙ্গ সফর সেরেছেন বিজেপির শীর্ষ নেতারা। তারপর দীর্ঘ সময় আর দেখা মেলেনি তাঁদের। এর মধ্যে বঙ্গ বিজেপিতে বিরাট ভাঙন দেখা দিয়েছে। জেলায় জেলায় কর্মীদের অসন্তোষের কারণে একেবারে ভেঙে পড়েছে সংগঠন। তাই ফের নিয়মিত সফর করে দলের কর্মীদের বার্তা দিতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এমনিতেই বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত লোকসভা আসন মোদিজিকে উপহার দিতে চান। সেই দুই আসনেই এই মুহুর্তে রয়েছেন তাঁর পরিবারের দুই সদস্য।



কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান না করলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু খাতায় কলমে তৃণমূলের সাংসদ তিনি। মানুষের মধ্যে বিজেপির বার্তা ছড়িয়ে দিতে এবং শিশির অধিকারীদের অবস্থান স্পষ্ট করতেই বিশেষ বার্তা দেবেন নাড্ডা?
বাংলাকে বিশেষ গুরুত্ব, রবিবার জোড়া সভা নাড্ডার

অন্যদিকে, বিজেপিতে যোগদানের পর এখন তৃণমূলের হয়ে কাজ করছেন সুনীল মণ্ডল। খাতায় কলমেও তিনি তৃণমূলের বিধায়ক। তাহলে তাঁর আসনেও কেন বাড়তি নজরে দিয়েছে বিজেপি? বিজেপি সূত্রে খবর, সারা দেশে হেরে যাওয়া ১৪৪ টি আসনে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বিজেপি। তার মধ্যে বাংলার ২৪ টি আসন বাইরে নয়। তাই এখন থেকেই জনসংযোগে জোর দিতে এবং কর্মীদের বিশেষ বার্তা দিতে বাংলায় জোড়া সভা করবেন জেপি নাড্ডা।







