রাজ্য চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ! ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশ এবং বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ।করোনাকে লাগাম দিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।যেভাবে রোজ দেশে করোনার প্রকোপ বাড়ছে, সেই প্রেক্ষিতে সংক্রমণের গতিকে রাশ কীভাবে টানা যায় সে নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পাশাপশি টিকাকরণ কর্মসূচি নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত করোনা মোকাবিলায় সবথেকে অগ্রনী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ।একদিনে আক্রান্ত আড়াই হাজারের কাছে, মৃত্যু বেড়ে ৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের ১৪ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে দৈনিক সুস্থতার হার ৯৫.৮৯ শতাংশ।২৪ ঘণ্টায় ২৯,৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এবার করোনায় লাগাম টানতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে।৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চালাতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ তাই ২০২০ তে লাগু নিয়মের পথেই হাঁটছে রাজ্যে। সরকারি অফিসে করোনা সংক্রমন ঠেকাতে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজের জন্য ফের এই নিয়ম লাগু করতে চলেছে রাজ্য সরকার। এদিন নব্বান মারফত এই নির্দেশিকা জারি করা হয়ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। করোনার মরণ কামড়ে প্রাণ হারিয়েছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯হাজার ২৫৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম।যা রীতিমতন কাঁপুনি ধরাচ্ছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৩৯৩। গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৯ হাজার ২৯২ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত