নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত করোনা মোকাবিলায় সবথেকে অগ্রনী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। গত বছরে যখন করোনার ভয়াবহতা শুরু হয়েছিল প্রাশ্চ্যাত্যের একাধিক দেশে, এমনকি আমাদের দেশেও পরিস্থিতি খারাপ হচ্ছিল দিনের পর দিন। চোখের সামনে নতুন উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছিলেন হাজার হাজার মানুষ, গোটা দেশের ঊর্ধ্বমুখী গ্রাফ কিন্তু থমকে ছিল কেরলে।
আরও পড়ুনঃ অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন মাস্টার ব্লাস্টার


অসম্ভব দক্ষতায় নিজের রাজ্যকে সামলে রেখেছিলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। গোটা দেশের কঠিন পরিস্থিতিতে, যেখানে রাজ্যে একদিননে বৈঠক করে বাড়াতে হচ্ছিল কোভিড রুগীদের বেডের সংখ্যা, বারবার প্রচার করা হচ্ছিল সতর্ক বার্তা, সেই সময়ে একেবারে শুরুর দিন থেকে কাড়া সতর্ক বার্তায় সুস্থ ছিল কেরল। মাঝখানে গ্রাফ কিছুটা বাড়লেও পরে আবার একই জায়গায় ফিরে আসে রাজ্য।
ভয়াবহ অতিমারীর পরিস্থিতিতে একটা গোটা রাজ্যকে এভাবে আলাদা ভাবে সুস্থ রাখার জন্য ভুয়সী প্রশংসা পেয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্য। দেশের কাছে মডেল হিসেবে গণ্য হয়েছিল কেরল। গোটা রাজ্যকে গত এক বছরের বেশি সময় ধরে অতিমারীর কবল থেকে বাঁচিয়ে রেখে তিনিই আক্রান্ত হলেন কোভিডে। তবে তাঁর পজিটিভ রিপোর্টে অবাক হয়েছেন নিজেই। ইতিমধ্যেই গত মাসে তিনি নিয়েছেন কোভিড টিকার প্রথম ডোজ। তার পরেও তাঁর এই আক্রান্ত হওয়ায় চিন্তিত অনেকেই।
তবে টিকা নেওয়ার পরেও আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, এর আগেও একাধিক এই ঘটনা ঘটেছে দেশে। সূত্রের খবর, কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন পিনরাই বিজয়নের কন্যা বীণা বিজয়ন। আপাতত অতিমারী রুখতে অগ্রণী ভূমিকা পালনকারী কেরলের মুখ্যমন্ত্রী ভর্তি আছেন কোঝিকোড় মেডিক্যাল কলেজে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



