Couple Death: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিনের মতোই রবিবার সকালে কাজ করতে এসেছিলেন পরিচারিকা। বারবার ডাকা সত্ত্বেও যখন মালিক দরজা খুললেন না তখন তিনি সটান বাড়ির ভিতর প্রবেশ করেন। আর ঘরে ঢুকেই তিনি কী দেখলেন? রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাড়ির মালকিন আর পাশেই সিলিং থেকে ঝুলছেন তাঁর মালিক! দেখার সাথে সাথেই চিৎকার করে ওঠেন তিনি, ছুটে আসেন প্রতিবেশীরা। খবর যায় খড়দহ থানায়। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।

আরও পড়ুনঃ পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ!

উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়ার বাসিন্দা পাপ্পু সাউ ও তাঁর স্ত্রী পূজা সাউয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে প্রতিবেশীরা জানিয়ছেন। কিন্তু শুধুই কী সাংসারিক কলহ নাকি অন্য কিছু? বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে, পুলিশ এই বিষয়ে কার্যত নিশ্চিত যে, পাপ্পুই তাঁর স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ
স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

জানা গিয়েছে, পাপ্পু পেশায় ছিলেন একজন টোটোচালক। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। রবিবার সকালে মেয়ে মামাবাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে জানতে পারে তাঁর বাবা মা দুইজনেই মৃত। পূজার বাড়িও পাপ্পুর বাড়ির পাশেই। অনেক বছর আগেই তাঁদের বিবাহ হয়েছে।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খড়দহের পাতুলিয়া এলাকায়। কারণ, অশান্ত কমবেশি সব সংসারেই হয়। কিন্তু, তার পরিণতি এরকম ভয়াবহ হবে কেন? যেখানে তাঁদের একটি সন্তানও আছে। রুইয়া পঞ্চায়েতের উপপ্রধানও কিশোর বৈদ্যও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। তবে, কারণের সন্ধানে রয়েছে খড়দহ থানার পুলিশ।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, খড়দহে দম্পতির রহস্যমৃত্যুর কারণ কী? তদন্তে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন