Urfi Javed: “আমার মুখটি পাঁচতারাতে যাওয়ার মতো, কেন আমি ক্যাফেতে ২০টাকার কফি খাব?” : উরফি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উরফি জাভেদ মানেই একটাই কথা আমাদের মাথায় আসে আর সেটা হল বিতর্ক। তিনি তার পোশাকের জন্য সমাজের কাজে জনপ্রিয় হয়েছেন। তবে সেই পোশাকই তার সমালোচনার কারন। তবে এবার আর পোশাক নিয়ে নয় সম্প্রতি তিনি যা মন্তব্য করে বসলেন তার জেরে আবার তিনি খবরের শিরোনামে।

আরও পড়ুনঃ ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, তার মাঝেই বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন কার্তিক

উরফি দাবি করেন তিনি আজ অবধি যত পরিমান ডেট করেছেন সেই পরিমান ডেট হয়ত আর কেউ করেনি। তিনি আরও বলেন তিনি বেছে বেছে সেই সমস্ত পুরুষকেই ডেট করতেন যাদের টাকা রয়েছে। পূর্বে তিনি টাকা দিয়েই পুরুষের বিচার করতেন।

gyg

যে সমস্ত ছেলেদের কাছে অডি, বিএমডব্লিউয়ের মতো দামী গাড়ি থাকতো তাদের সাথে ডেটে যেতে তিনি এক পায়ে খাড়া ছিল। কিন্ত এগুলো না থাকলেই তিনি বেকে বসতেন। সেই কারনে তিনি নেটিজেনদের কাছে ‘গোল্ড ডিগার’ পর্যন্ত আখ্যা পেয়েছেন।

আমার মুখটি পাঁচতারাতে যাওয়ার মতো, বিস্ফোরক দাবী উরফির 

urfi

উরফির কথায় “আমার ওই একটিই শর্ত ছিল। যখনই ওই সব গাড়ি দেখতাম, আমার কাছে সুপারলাইক। আমি পাঁচতারায় যেতে চাইতাম। আমার মুখটি পাঁচতারাতে যাওয়ার মতোই। আমি ক্যাফেতে যেতে চাইতাম না। আমি সুন্দরী। কেন আমি ক্যাফেত ২০টাকার কফি খাব? আমায় দামি খাবার দাও।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন