jadavpur University: পড়তে হবে ইংরেজি ভাষায়! তাই যাদবপুর ছাড়ল বহু পড়ুয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়তে গেলে ইংরেজি ভাষায় পড়তে হবে। এরফলে যেসমস্ত পড়ুয়া ছোট থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে বা গ্রামে পড়াশোনা করেছে তাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে প্রথম সেমিস্টারে ভালো ফল করলেও পরবর্তী সেমিস্টারে তারা ছেড়ে চলে যাচ্ছে অন্য কলেজ বা  বিশ্ববিদ্যালয়। এমনই ভাষা বিভ্রান্ত দেখা যাচ্ছে রাজ্যের এবং দেশের প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:ফের ব্যাট হাতে ইডেনে নামছেন মহারাজ, কবে জানুন

সামনে এসেছে বাংলার নানা প্রান্ত থেকে আসা মেধাবী বেশ কিছু পড়ুয়া সাম্প্রতিক কালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছেন ভাষা বিভ্রাটের জেরে। কেননা এদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে ইংরেজিতে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে নোটস সেই সবও ইংরেজিতে।

পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে
পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে

এই অবস্থায় গ্রাম বাংলা থেকে উঠে আসা বা বাংলা মাধ্যমের স্কুলে পড়ে বড় হওয়া মেধাবী পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও দেখা যাচ্ছে তাঁরা তা টানতে পারছেন না শুধুমাত্র ভাষা বিভ্রাটের জেরে। আর তার জেরেই তাঁরা কার্যত অসহায়ের মতো স্বেচ্ছায় এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে। তাতে যেমন আর্থিক ভাবে তাঁরা ধাক্কা খাচ্ছেন তেমনি সময়ও নষ্ট হচ্ছে।

আলি সখেদে নামক এক পড়ুয়া বলছিলেন, ”আমাদের বাড়ির ওই এলাকা থেকে প্রথম আমিই যাদবপুরে ভর্তি হয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল। কিন্তু একটা সেমিস্টার দেওয়ার পরেই আমাকে যাদবপুর ছেড়ে দিতে হল।”জানা গিয়েছে, ভাষা বিভ্রাটের জেরে যে সব পড়ুয়া চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়েছে তাঁদের একটা বড় অংশই এসেছে বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে। কেউ এসেছিল মুর্শিদাবাদ থেকে, কেউ কোচবিহার থেকে, কেউ বা পুরুলিয়া থেকে। এরা স্নাতক স্তরের ক্লাসে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সঙ্গে কিছুতেই নিজেদের খাপ পাওয়াতে পারেনি। মেধাবী হলেও তাঁরা উচ্চশিক্ষার প্রাঙ্গণে নিজেদের মেলে ধরতে পারেনি শুধুমাত্র ভাষা বিভ্রাটের জেরে।

পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে
পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে

ছাত্র সংগঠন আইসার সংগঠক তথা যাদবপুরের পড়ুয়া আকাশ গুপ্ত বলেন, ”কেবল ইতিহাস বিভাগ থেকেই ২০ জনের বেশি পড়ুয়া যাদবপুর ছেড়ে চলে গিয়েছেন। ভাষার বিভাগগুলি বাদ দিলে আর্টসের প্রায় সর্বত্রই এই ভাষাগত সমস্যা রয়েছে। আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, তবু কোনও লাভ হচ্ছে না।” রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু অবশ্য বলছেন, ”এটা হয়ে থাকলে সত্যিই সমস্যার। ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা অনেক ব্যবস্থাই নিই। এ ক্ষেত্রেও নেব।

পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে

পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে
পড়তে হবে ইংরেজি ভাষায়!ভাষা বিভ্রাট যাদবপুরে

উল্লেখ্য বেশ কিছুজন পড়ুয়া এও বলেছে,যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কিছু অধ্যাপক যখন অন্য বিশ্ববিদ্যালয়  পড়াচ্ছেন তখন তারা বাংলাতে পড়াচ্ছেন আর তাদেরকেই যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াতে বলেছে তখন তারা বলেছেন তারা বাংলায় পড়াবেননা। এবং  বাংলা মাধ্যম থেকে উঠে আসা পড়ুয়ারা বা তাঁদের সমস্যা নিয়ে তাঁরা বিন্দুমাত্র মাথা ঘামাতে চাইছেন না। গোটা বিষয়টি তাঁদের কাছে ঠাট্টা তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর