সংসদের অনুমোদন পাওয়ার চার বছর পরে নরেন্দ্র মোদি সরকার সিএএ-র বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই বছরের ১১ মার্চ সিএএ কার্যকর হয়েছিল। CAA পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দিতে চায়, যারা ৩১ ডিসেম্বর, ২০১৪-এর আগে ভারতে এসেছিলেন।
আরও পড়ুন: ১৫০ ঘণ্টা পরও বিজেপির ক্ষমতা হল না, বসিরহাটের সভায় কী নিয়ে সুর চড়ালেন অভিষেক?



এই নিয়ে তৈরি হছে জোর রাজনৈতিক কোন্দল। দেশের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়ে দিয়াছেন তাঁদের রাজ্যে CAA লাগু হতে দেবে না। অপর দিকে দেশের সব বিরোধী দল এই আইনের বিরোধিতা করেছে। এই বিল নিয়ে আমেরিকা যে সতর্ক দৃষ্টি রাখছে তা আগেই জানিয়েছে বিদেশ মন্ত্রক।



এত সবের পরেও এই আইন বন্ধ করার কোন নাম নেই সরকারের। আর আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাইজিং ভারত সামিট ২০২৪ অনুষ্ঠানে এসে CAA নিয়ে মন্তব্য করেছেন। তিনি সকলকে আশ্বস্ত করে জানান,
CAA নিয়ে মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই, ফের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

”ভয় পাওয়ার মতো কিছু নেই। ভোট ব্যাঙ্কের কথা ভেবে বিরোধীরা একটি আইন নিয়ে রাজনীতি করছেন।” তাঁর কথায়, ”সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়। আমি স্পষ্ট ভাবেই বলছি, ভারতের মুসলিমদের ভয় পাওয়ার মতো কিছু নেই।”







