নজরবন্দি ব্যুরো: টেলিভিশন প্ল্যাটফর্মে প্রবীন তারকা জাভেদ আখতার কে কেন্দ্র করে এক নাগারে বহু অভিযোগ করতে শোনা গিয়েছিল বলি তরকা কঙ্গনা রানাউত। কিন্তু এগুলির সব কটিকেই ভিত্তিহীন ও ভাবমূর্তি নষ্টের কারন হিসেবে উল্লেখ করে গতবছর ই আদালতে দারস্থ হন জাভেদ আখতার।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা, বেপাড়ার লোক টিকা নিয়ে যাওয়ার অভিযোগ!
এরপর এই অভিনেত্রী আদালতে হাজিরা দেওয়ার কথা জানানো হলেও একাধিকবার নানা কারন দেখিয়ে শুনানি এড়িয়ে যান কঙ্গনা। তাই এবার পুরো বিষয়টি কে শক্ত হাতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। জানা গিয়েছে আমাগী ২০ শে সেপ্টেম্বর যদি আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন এই অভিনেত্রী তাহলে তাঁর বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি করবে মুম্বাই আদালত।

তবে কঙ্গনার অনুপস্থিতি নিয়ে আদালতে র সামনে একটি মেডিকেল রিপোর্ট পেশ করেন তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। তিনি বলেন, ‘থালাইভি’-র প্রচারের কর্মসূচি থাকার জন্য বিগত কয়েকদিন বেশ কয়েকটি জায়গায় গিয়ে বহু মানুষের সংস্পর্শে এসেছেন এই অভিনেত্রী। তাই তাঁর মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কিছু সম্ভবনা প্রকাশ পেয়েছে।

জাভেদ মামলায় কঙ্গনা কে হুঁশিয়ারি মুম্বাই আদালতের
তাই আদালতের তরফ থেকে কিছুদিনের সময় চেয়ে নেন কঙ্গনার আইনজীবী। যাতে সুস্থ হয়ে উঠে করোনা পরীক্ষা করিয়ে নিয়ে প্রয়োজনে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারেন তবে আদৌ সেই অনুরোধ কতটা কার্যকরী হয় সেদিকেই নজর জাভেদ আখতারের আইনজীবীর। তার মতে সময় নষ্ট করার জন্য অভিনব পন্থা বেছে নিয়েছেন কঙ্গনা।



