নজরবন্দি ব্যুরোঃ মমতাদিকে নিয়ে যা বাজে কথা বলত! সৌগত-র তৃণমূল স্মৃতি রোমন্থন মুকুলের! শুভেন্দু অধিকারীর গড়ে আজ, বুধবার তৃণমূলের সভা ছিল। সেই সভামঞ্চ থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় নজিরবিহীন আক্রমন শানান বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তিনি জানিয়ে দেন এরাজ্যে বিজেপি ৩ অঙ্কের সংখ্যায় পৌঁছাবে না আসন্ন বিধানসভা নির্বাচনে। আজকের সভায় বক্তৃতা রাখেন ফিরহাদ হাকিম, অখিল গিরি সমেত আরও অনেকে। শুভেন্দূর বিজেপিতে যোগদানের পরপরই আজকের তৃণমূলের সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ এক অদ্ভুত কারণে বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি”।
বুধবারের সভায় সৌগত রায় বলেন, “কাঁথির মানুষ এখনও মমতাকে ভালোবাসে। আজকের মিছিল কাঁথির সর্বভারতীয় মিছিল। মোদি কৃষক বিরোধী। এখনো করোনার টিকার দিনক্ষণ বলতে পারেনি। কৃষক আন্দোলনই মোদিকে ক্ষমতাচ্যুত করবে। আমরা তাঁর সরকারকে ধিক্কার জানাই। কৃষকদের পাশে সবসময় তৃণমূল রয়েছে। দেশের অর্থনীতির হাল বেহাল। করোনা মোকাবিলায় ব্যার্থ মোদি সরকার।” নাম না করে এদিন সভা থেকে সৌগত রায় বলেন, “কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। মিছিলের বিশালতা দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর মমতার পাশেই আছেন।” এর পরেই বিজেপি নেতাদের ব্যাক্তি আক্রমণে নামেন সৌগত।
এদিনের সভায় নাড্ডা অমিত শাহদের কার্যত হনুমানের সাথে তুলনা করে তিনি বলেন, “দিল্লি থেকে হুপহাপ করে লাফিয়ে এসে পড়ছে বাংলায়।” পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় কই লাশ আখ্যা দেন। তিনি বলেন, “আর এক জনকে পাঠিয়েছে। তাঁর কী নাম! কৈলাস। এসে বলছে ‘কই লাশ? লাশ কই?” দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন, ‘দিলীপ ঘোষ মত্ত ষাঁড়ের মতো। সকালে হাঁটতে বেরিয়ে যাকে-তাকে গুঁতিয়ে দিচ্ছে। বলছে তৃণমূলকের মারবে। আমি বলছি তুই বাপের ব্যাটা হলে তৃণমূলের গায়ে হাত দিয়ে দেখা দেখি!’
মমতাদিকে নিয়ে যা বাজে কথা বলত! সৌগত-র তৃণমূল স্মৃতি রোমন্থন মুকুলের! খোলস ছেড়ে বেরোন সৌগত রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুকুল রায় বলেন, “ওঁর মুখ বরাবরই খারাপ। সৌগতদা মমতার উদ্দেশে কম খারাপ কথা বলেছেন?” এরপর, স্মৃতি রোমন্থন করে মুকুল রায় বলেন, “৯৮ সালের কথা। আমি মমতাদির পাশে বসে রয়েছি। টিভিতে দেখলাম সৌগতদা মমতাদির পরিবার নিয়ে আজে বাজে কথা বলছেন। এতটাই বাজে কথা যে তা নতুন করে আর বলছি না। তখন কংগ্রেসে ছিলেন। তার পর ওঁর সব বিপ্লব উবে গেল।”
সৌগত রায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুকুলের কটাক্ষ, “২০০১ সালে মমতাদিই একদিন আমাকে বললেন, ‘মুকুল সৌগত রায় কাকতি মিনতি করছেন দলে ঢুকবেন বলে। কী করব?’ আমি বললাম, ‘তুমি যা বলবে।’ মমতাদি বললেন, ‘ঠিক আছে ওকে জয়েন করিয়ে নাও।’ এই তো ওঁর হিস্ট্রি।” ভাবছি মানুষ টা কোথায় নেমেছেন!!



