ভেন্টিলেশনে মুকুল রায়, অবস্থা ভাল নয় চাণক্যের

Mukul Roy on ventilation: গত বছর মার্চ মাসে মুকুলের মাথায় অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় তাঁর মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছিল বলে জানা গিয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গুরুতর অসুস্থ মুকুল রায়। কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল। তাতেই গুরুতর আঘাত পেয়েছেন। রাতেই তাঁকে কাঁচড়াপাড়ার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে। সেখান থেকে আনা হয় কলকাতায়।

ভেন্টিলেশনে মুকুল রায়, অবস্থা ভাল নয় চাণক্যের
ছবি Google থেকে

ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে। তাঁর অবস্থা দেখে রাতেই মাথাতে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মাঝরাতে দেড় ঘন্টা ধরে চলে সেই অস্ত্রপচার। সেই অপারেশন সফল হয়েছে বলেই বার্তা দিয়েছেন চিকিৎসকেরা। ওটি থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে মুকুলবাবুকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভেন্টিলেশনে মুকুল রায়, অবস্থা ভাল নয় চাণক্যের

চিকিৎসকদের কথায়, আজ, বৃহস্পতিবার মুকুল রায়কে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে তিনি কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন জানানো হবে। উল্লেখ্য গত বছর মার্চ মাসে মুকুলের মাথায় অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় তাঁর মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছিল বলে জানা গিয়েছিল।

ভেন্টিলেশনে মুকুল রায়, মাথায় অস্ত্রপচার চাণক্যের

ভেন্টিলেশনে মুকুল রায়, অবস্থা ভাল নয় চাণক্যের

দীর্ঘ বেশ কয়েক দিন ধরেই অসুস্থ একদা বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই রাজনীতিক। গত কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাড়িতেই বন্দি মুকুল। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায় না তাঁকে। চেহারাও ভেঙে পড়েছে মুকুলের। এর মধ্যেই মুকুল রায়ের চোট পাওয়ার খবর প্রকাশ্যে। আর জানা যায় ভেন্টিলেশনে মুকুল রায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর