ছেলে শুভ্রাংশুর ডাকেও সাড়া দিচ্ছেন না মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন চাণক্য?

হাসপাতালে মুকুল রায়কে দেখে দুঃখ প্রকাশ করেন কুনাল ঘোষ। কুনাল তাঁর এক্সহ্যান্ডেলে জানিয়েছেন, "মুকুল রায়কে দেখে এলাম। খুব খারাপ লাগছে। আজ তিনি ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না।"

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদা রাজ্য রাজনীতি চাণক্য বলা হতো মুকুল রায়কে। কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতির কারণে রাজনীতি থেকে সরে বাড়িতেই থাকতেন তিনি। বুধবার বাড়ির মধ্যে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। এরপর তড়িঘড়ি তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তার।

মুকুল রায়কে দেখতে হাসপাতালে যান রাজনীতির ময়দানের একসময়ের সতীর্থ কুনাল ঘোষ। উপস্থিত ছিলেন ছেলে শুভ্রাংশুও। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারও করা হয়েছে। তবে অপারেশনের পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানান চিকিৎসকরা। তবে এখনও আইসিইউ-তেই রয়েছেন মুকুল রায়। ফলে মুকুল রায়কে নিয়ে ক্রমেই উদ্বিগ্ন বাড়ছে আত্মীয় পরিজন ও রাজনৈতিক সতীর্থদের।

ছেলে শুভ্রাংশুর ডাকেও সাড়া দিচ্ছেন না মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন চাণক্য?

এদিন হাসপাতালে মুকুল রায়কে দেখে দুঃখ প্রকাশ করেন কুনাল ঘোষ। কুনাল তাঁর এক্সহ্যান্ডেলে জানিয়েছেন, “মুকুল রায়কে দেখে এলাম। খুব খারাপ লাগছে। আজ তিনি ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না।”

ছেলে শুভ্রাংশুর ডাকেও সাড়া দিচ্ছেন না মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন চাণক্য?

ছেলে শুভ্রাংশুর ডাকেও সাড়া দিচ্ছেন না মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন চাণক্য?

ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মতপার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক। কটি পোস্ট করে জানিয়েছেন। এদিন শুক্রবার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুও জানায়, বর্তমানে আইসিইউতে রয়েছে তার বাবা। শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তবে এখন হাসপাতালে বাবার ছায়াসঙ্গী ছেলে শুভ্রাংশুই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর