মুকুল কে নারদ চাপ। ৭ দিনের মধ্যে নথি জমার নির্দেশ ইডির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুল কে নারদ চাপ। ৭ দিনের মধ্যে নথি জমার নির্দেশ ইডির! বিজেপি ব্যাবহার করছে সম্মান দিচ্ছে না, ফের তৃণমূলে ফিরছেন মুকুল রায়? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারন কদিন আগে যা ঘটেছে তাতে সেই সন্দেহই দানা বাঁধতে শুরু করেছিল। কদিন আগে মুকুল রায়ের দিল্লির বাস ভবন থেকে হটাৎই উধাও হয়ে যায় মোদি-অমিত শাহের ব্যানার! মুকুল অনুগামীদের দাবি নাকি দিল্লীর ঝড়ে উড়ে গিয়েছে সব। যদিও ব্যাপারটা যে এমন নয় তাঁর খোঁজ মিলেছে পরে।

আরও পড়ুনঃ চূড়ান্ত পর্যায় ট্রায়ালের আগেই টিকার ছাড়পত্র। রাশিয়ার পথেই ভারত?

বিজেপি সূত্রে খবর পাওয়া যায় মুকুল রায়ের সাথে তীব্র বাদানুবাদ হয় দলের শীর্ষ নেতাদের। তাঁর দাবি ছিল রাজ্য বিজেপি তে একটি শীর্ষ পদ অথবা কেন্দ্রিয় মন্ত্রীত্ব। সূত্রের খবর তিনি বিজেপি শীর্ষ নেতাদের এমন কথাও বলেছেন যে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে সংখ্যালঘু ভোট বিজেপি তে সরিয়ে আনবেন। এবং দূর্বল করে দেবেন তৃণমূল কে। কিন্তু রাজ্য বিজেপি-তে গুরুত্বপূর্ণ জায়গা বা কেন্দ্রিয় মন্ত্রীত্ব, মুকুল রায়ের দুটো প্রস্তাবের কোনটি দিতেই রাজি হননি বিজেপি-র কেন্দ্রীয় নেতারা। সবথেকে বেশি এই বিষয়ে আপত্তি করেন দিলীপ ঘোষ। এবং সেই বাদানুবাদের ভিত্তিতেই একপ্রকার অভিমান করে দিল্লীর বৈঠক ফেলে রেখে কলকাতায় ফিরে আসেন মুকুল রায়।

মুকুল কে নারদ চাপ। মুকুল রায় আচমকা দিল্লি ফিরে আসার প্রসঙ্গে দিলীপ ঘোষের একটি তাতপর্যপূর্ণ মন্তব্য জল্পনা বাড়িয়ে দেয়। দিলীপ ঘোষ বলেন, বিজেপিতে ব্যাক্তির থেকে দল বড়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ব্যাপারটি মিটে যায়। দিলীপ-মুকুলের সম্পর্ক যথেষ্ট ভাল তা বোঝানোর চেষ্টা করা হয় উভয় পক্ষেই। কিন্তু এবার মুকুল রায়ের সাথে যা ঘটল তাতে মুখে কিছু না বললেও যথেষ্ট ক্ষুব্ধ মুকুল রায়। আচমকাই মুকুল রায়ের প্রতি যেন একটু বেশি ‘সক্রিয়’ হয়ে উঠল কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সাত দিনের মধ্যে মুকুল রায়কে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে বলে খবর। কিন্তু হটাৎ কেন এমন হল!

রাজনৈতিক মহলের ব্যাখ্য, বিজেপিতে ক্রমেই কোনঠাসা হয়ে পড়ছেন মুকুল রায়। দিলীপ মুকুল জুটি সেভাবে তৈরিই হয়নি। সম্পর্কে অবনতি ঘটেছে যথেষ্ট পরিমানে। এই পরিস্থিতিতে সম্প্রতিএকাধিক খবরের শিরোনামে দেখা গিয়েছে তৃণমূলে মুকুলের ফিরে যাওয়ার জল্পনা। অন্যদিকে প্রত্যেকবারই মুকুল রায় তা খারিজ করে জানিয়েছেন তিনি বিজেপি-তেই রয়েছেন। এবং তাঁর সাথে দিলীপ ঘোষের কোন সমস্যা নেই। এখন দেখার আচমকা ইডি তৎপরতায় কি ঘটে বাংলার রাজনীতিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন