নজরবন্দি ব্যুরোঃ বাংলাতে এখন বিধানসভা ভোট, জোর কদমে চলছে সব দলের প্রচার, মনোনয়ন জমা দেবার কাজ। তার সাথে চলছে কিছু কিছু প্রার্থী পরিবর্তনের কাজও। এবার বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। যেমন বিজেপির হয়ে ভোটে লড়াই করারা জন্য এবার প্রার্থী হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা তেমনি আবার রয়েছেন প্রবীণ অভিজ্ঞ নেতাও। যেমন এবার কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে লড়বেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।
আরও পড়ুনঃ আসন্ন নির্বাচনে BJP-র প্রাপ্তি তৃতীয় স্থান নয়তো? যদি – কিন্তু – অথবা… #Editorial
আর এই ভোটে দাঁড়ানোর পরেই মুকুল বাবুর ওয়াই প্লাস নিরাপত্তা থেকে বেড়ে গিয়ে হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। এর আগে মুকুল বাবু যখন রেলমন্ত্রী ছিলেন তখনও তার নিরাপত্তার ব্যবস্থা ছিল জেড ক্যাটাগরির। তারপর মমতা সরকার তাকে নিরাপত্তা দিতেন, কিন্তু যখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন ওমনি তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছিলেন।
কিন্তু এবার পারথি হতেই তা পরিবর্তন হল জেড এ। শুক্রবার ২৬ মার্চ মনোনয়ন পেশ করবেন মুকুল রায়। তার থিক আগেই বারান হল তার নিরাপত্তা। কিছুদিন আগেই জেপি নাড্ডার সঙ্গে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জখম হয়েছিলেন মুকুলবাবু। অপরদিকে যেখানে তিনি ভোটে লড়বেন সেই কৃষ্ণনগর নদীয়া জেলাতে। যেখানে লক্সভা ভোটের সময় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাঁর নাম চার্জশথেছিল।বেরিয়েছিল অবশেষে আদালত মুকুলবাবুকে রেহাই দেন।
এই অবস্থায় এবার ভোটের প্রচারে বেরিয়ে বর্তমানে বিজেপির এই হেভিওয়েট নেতার নিরাপত্তা নিয়ে জাতে বিড়ম্বনায় পরতে না হয় তার জন্যই এই ব্যবস্থা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শুধু জেড প্লাসই নয় থাকবে বুলেটপ্রুফ গাড়িরও।








