নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শুরু থেকেই বিরাট-বোর্ড বিতর্ক নিয়ে সরগরম হয়েছে ভারতীয় ক্রিকেট মহল। একদিকে যখন ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় দলের দক্ষিন আফ্রিকা সফরের আগে সৌরভ গাঙ্গুলি কে নিয়ে কার্যত বোমা ফাটান আরসিবির এই অধিনায়ক। যা নিয়ে ফের সগর হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুনঃ সেঞ্চুরিয়নে চালকের আসনে টিম ইন্ডিয়া, রাহুল-ময়াঙ্ক গড়লেন নয়া ইতিহাস
এবার সেই প্রসঙ্গেই প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। যা নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয় ভারতীয় ক্রিকেট মহলে। উল্লেখ্য, প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাদা বলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক প্রসঙ্গে বিরাট কে প্রশ্ন করা হলে উদাসীন মনোভাব দেখা দিয়েছিল তাই বাধ্য হয়েই রোহিত শর্মা কে সাদা বলের জন্য বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক সদস্য।
তবে এর কিছু সময় পরেই দক্ষিন আফ্রিকা সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ আনেন বিরাট। তাঁর দাবি মাত্র ঘণ্টা দেড়েক আগেি নাকি বোর্ডের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে এই অধিনায়কত্বের প্রসঙ্গে সেই কারনেই হতাশ হয়েছেন তিনি। যা নিয়ে সেই সময় সৌরভ কে কেন্দ্র করে রীতিমতো নিন্দার ঝড় বয়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। তবে এবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হলেন দ্রাবিড়।
সাংবাদিকদের মুখোমুখি দ্রাবিড়, সৌরভ-বিরাট বিতর্কে রক্ষনাত্বক হেড কোচ

তিনিব বলেন, এই বিষয়ে নির্বাচকদের সঙ্গে আমার কী কথা হয়েছে তা জানানোর জন্য এটি উপযুক্ত মঞ্চ নয়। তবে ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট না করলেও ক্যাপ্টেন কোহলিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, “ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্যই এই সিরিজ জেতা আমাদের কাছে প্রয়োজনীয়। আর বিরাট জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেছে। ও টেস্ট ক্রিকেট পছন্দ করে।” তবে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই নজর সকলের।



