নজরবন্দি ব্যুরোঃ বারাসাতে BJP’র সম্ভাব্য প্রার্থী কামদুনির মৌসুমি কয়াল। সুত্রের খবর তেমনটাই। ২১ এর নির্বাচনে একে অপরকে টেক্কা দিতে বড়সড় চমক আনছে প্রার্থী তালিকায়। চূড়ান্ত প্রার্থী তালিকা নির্নয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব পাড়ি দিয়েছিল দিল্লিতে। সেখান থেকে দফায় দফায় বৈঠক করে প্রথম দু’দফার প্রার্থী নাম ফাইনাল করে আজ ভোররাতে কলকাতায় ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়েরা।
সূত্রের তালিকায় বেশ বড়সড় চমক আনছে বিজেপি। তাঁর মধ্যেই শোনা যাচ্ছে বারাসাত থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী কামদুনির মৌসুমি কয়াল। যদিও এখন এ বিষয়ে সরাসরি কোন উত্তর দেননি মৌসুমি। তিনি জাইয়েছেন প্রার্থী হওয়া বড় বিষয় নয়,আসল হল মানুষের জন্য কাজ করতে পারা,যেভাবে তিনি করতে চান। তিনি আরও জানান, এর আগেও তিনি মানুষের জন্য কাজ করেছেন, সুযোগ পেলে পরেও অকাতরে কাজ করে যাবেন তিনি।


বারাসাতে BJP’র সম্ভাব্য প্রার্থী কামদুনির মৌসুমি কয়াল. এর পর প্রশ্ন উঠছিল, তবে বাকিদের মত ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে তিনিও কি যোগ দিচ্ছেন পদ্মবনে? এ ব্যাপারে এখনো শ’শতাংশ জানেননা সম্ভাব্য প্রার্থী নিজেই। বিজেপিকে যোগদান থেকে প্রার্থী হপ্যেকাজ করা পুরোটাই তিনি সমল্যের ওপর ছেড়ে দিয়েছে। তাঁর মূল লক্ষ্যই মানুষের জন্য কাজ করে যাওয়া।







