নজরবন্দি ব্যুরোঃ কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন হতে হইয় মায়ের হাতে। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মহানগরে। একবালপুর এর একটি নার্সিংহোমে শ্বাসরোধ করে হত্যা করা হয় ১ দিনের সদ্যজাত শিশু কন্যাকে। এই ঘটনায় শেষ পর্যন্ত সদ্যোজাতর মা কে গ্রেফতার করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে তাঁর বাবা কেও। ২৫ অক্টোবর পর্যন্ত ওই মহিলাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় ৭৫%, তৃতীয় ঢেউ আসন্ন?


গত ১৮ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে একবালপুর এর নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং নামে এক মহিলা। বয়স ২১ বছর। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ সন্ধ্যায় একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ফুটফুটে কন্যা সন্তানের মুখ দেখে খুশি হননি মা। এক মুহুর্তের জন্যেও তাঁর মুখে হাসি দেখা যায়নি। রাত সাড়ে বারোটা পর্যন্ত সুস্থই ছিল সদ্যোজাত। বুধবার সকালে আয়া অঞ্জুবিবি এসে দেখেন সদ্যোজাত কন্যা সন্তানটি মৃত অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে।
তিনি সঙ্গে সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ কে বিষয়টি জানান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। তাঁদের সন্দেহ শ্বাসরোধ করে মারা হয়েছে তাঁকে। এরপর হাসপাতালের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়। সদ্যজাতের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ বাবা বা মা দুজনেই এই হত্যার পেছনে থাকতে পারে। এদিকে সদ্যোজাতর মা স্বীকার করে নিয়েছেন শিশু হত্যার কথা।
কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, একবালপুর কাণ্ডে গ্রেফতার মা, আটক বাবা

তিনি জানিয়েছেন কিভাবে তিনি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন শিশু কন্যাকে। পুত্র চেয়েছিলেন তিনি। শিশুটির বাবা জানিয়েছেন তিনি কিছুক্ষনের জন্যে বাইরে গিয়েছিলেন। এসে দেখেছেন তাঁর কন্যা মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার জেরে মহিলা কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সন্দেহ করছে এই ঘটনায় শুধু মা দায়ী নন। যদি তিনি খুন করে থাকেন তা কেন করলেন? শুধুই পুত্র সন্তানের চাহিদায় নাকি স্বামী বা শশুরবাড়ির তরফে চাপ? আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলাকে।









