কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?

মোট ৩৪৫ জন অফিসারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হল। যার মধ্যে কলকাতা পুলিশের ৬০জন এবং রাজ্য পুলিশের ২৮৫জন অফিসার রয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল। মোট ৩৪৫ জন অফিসারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হল। যার মধ্যে কলকাতা পুলিশের ৬০জন এবং রাজ্য পুলিশের ২৮৫জন অফিসার রয়েছেন। ২৬ জানুয়ারি কলকাতা ও রাজ্য পুলিশের তরফে একটি করে বিজ্ঞপ্তি জারি করে বদলির কারণ হিসাবে ‘রুটিন বদলি’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিতর্কের মধ্যে ঐক্য! উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১১ আসন ছাড়ার ঘোষণা অখিলেশের

কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণের অনেক থানাই রয়েছে। যেমন, জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর ইত্যাদি। রাজ্য পুলিশেরও বিভিন্ন জেলার একাধিক পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। নন্দীগ্রাম থানার নতুন আইসি করা হয়েছে অনুপম মণ্ডলকে। পাশাপাশি, জগদ্দলের আইসি প্রদীপ কুমার দাসকে আনা হয়েছে কাঁথি থানায়। কাঁথির অমলেন্দু বিশ্বাসকে পাঠিয়ে দেওয়া হল নদীয়া জেলাত কোতোয়ালি থানায়।

কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?
কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?

রাজনৈতিক মহলে এই বদলির সিদ্ধান্তকে ভিন্ন কারণ হিসাবে দেখা হচ্ছে। শিয়রে লোকসভা ভোট। সেই কারণেই কী এই বদলি প্রশ্ন তুলেছেন অনেকে। পছন্দের অফিসারদের বিরোধী দমনের হাতিয়ার করে ব্যবহার করতে চাইছে মমতা সরকার এমন অভিযোগও আসছে সামনে।

কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?

কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে রদবদল করা হয়। কলকাতা পুলিশে একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে এবং ৪৫টি থানার ওসিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তারও আগে গত বছর নভেম্বর মাসে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) সিআইডি-তে বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে গোয়েন্দা বিভাগে সরিয়ে দেওয়া হয়।

কলকাতা সহ রাজ্য পুলিশের ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ, কারণ লোকসভা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন