আরও সুরক্ষিত এটিএম পরিষেবা, আজ থেকে এসবিআই এর নতুন নিয়ম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও সুরক্ষিত এটিএম পরিষেবা, গ্রাহকদের সুবিধার্থে এবং এটিএম জালিয়াতি আটকাতে পয়লা জানুয়ারি নতুন নিয়ম এনেছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে এসবিআই ওটিপি বেসড এটিএম উইথড্রল।

আরও পড়ুনঃ ফের ৯০ এর ঘরে দেশের করোনা সংক্রমণ!

যে নিয়মে এবার থেকে ১০০০০ টাকার বেশি তুলতে গেলে গ্রাহকদের দিতে হবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যে ওটিপি ওই গ্রাহকের ব্যাঙ্কে যুক্ত ফোন নম্বর এ পাঠাবে ব্যাঙ্ক। এই নিয়ম প্রথমে রাত ৮ টা থেকে সকাল ৮ তা পর্যন্ত থাকলেও ১৫ ই সেপ্টেম্বর থেকে নিয়মের রদবদল করে ২৪ ঘন্টা টাকা তোলার জন্য ওটিপি নিয়ম চালু করলো এসবিআই।

অর্থাৎ ১০০০০ টাকার উপরে টাকায় যে কোন সময় দিতে হবে ওটিপি। যার ফলে কার্ড ক্লোনিং কার্ড স্কিমিং এর মত এটিএম জালিয়াতি থেকে সুরক্ষিত থাকবেন গ্রাহকরা। তবে এই সুবিধা শুধুমাত্র এসবিআই এর গ্রাহকদের জন্য। অন্য ব্যাঙ্ক এর গ্রাহক পাবেন না এই পরিষেবা। তাঁরা আগের মতই শুধু পিন দিয়ে টাকা

আরও সুরক্ষিত এটিএম পরিষেবা, তুলবেন। নতুন এই নিয়ম গ্রাহকদের আরও সুরক্ষা দেবে এবং ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে সুরক্ষিত থাকবে তাদের অ্যাকাউন্ট সেকথা বলাই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন