ফের ৯০ এর ঘরে দেশের করোনা সংক্রমণ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ৯০ এর ঘরে দেশের করোনা সংক্রমণ! মাঝে একদিন ৮৬ হাজার হবার পরের দিনই আবার ৯০ এর ঘরে চলে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। ফলে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৯০ হাজার ১২৩ জন। এই একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১২৯০ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০ জন।

আরও পড়ুনঃ সামনে মার্চ এর মধ্যে ৫৫ লক্ষ বাড়িতে ‘জল স্বপ্ন’ পূরণের লক্ষ্য নিলো রাজ্য সরকার

এরমধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৯৫ হাজার ও দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিত্‍সাধীন রয়েছেন ৯ লক্ষ ৯৫ হাজার ৯৩৩ জন সক্রিয় করোনা রোগী। 

তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৯ লক্ষ ৪২ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৯৬১ জন করোনাজয়ী। তবে ফের বাড়ল করোনা-পরীক্ষা। দেশে বিগত ২৪ ঘন্টায় ১১,১৬,৮৪২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে প্রায় ৬ কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষা।

ফের ৯০ এর ঘরে দেশের করোনা সংক্রমণ! ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ  জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত দেশে ৫,৯৪,২৯,১১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বুধবার সকালে আইসিএমআর জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১,১৬,৮৪২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,৯৪,২৯,১১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে সোমবার সারাদিনে ভারতে ভারতে ১০,৭২,৮৪৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন