সামনে মার্চ এর মধ্যে ৫৫ লক্ষ বাড়িতে ‘জল স্বপ্ন’ পূরণের লক্ষ্য নিলো রাজ্য সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনে মার্চ এর মধ্যে ৫৫ লক্ষ বাড়িতে ‘জল স্বপ্ন’ পূরণের লক্ষ্য নিলো রাজ্য সরকার। কেন্দ্র বহু আগেই চালু করেছে জলশক্তি মিসন। যার লক্ষ ২০২৪ এর মধ্যে প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এবার আগামী মার্চ এর মধ্যে ৫৫ লক্ষ বাড়িতে এবং আগামী ৫ বছরে ২ কোটি পরিবার কে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ নিয়ে ‘জল স্বপ্ন’ প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে চাই পুষ্টি। রোগী পিছু দৈনিক ১৭৫ টাকা খাওয়ার খাতে বরাদ্দ মমতার।

গত ৬ই জুলাই এই প্রকল্পের সূচনা করেন। সূত্রের খবর ইতিমধ্যে গত ২ মাসে ১ লক্ষ ৪৫ হাজার লোক এই সুবিধা পেয়েছে। বর্তমানে সেই লক্ষমাত্রা বাড়িয়ে দিনে কুড়ি হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

গত বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পে কাজের গতি আনতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।কাজে গতি আনতে ইতিমধ্যেই বিভিন্ন জেলাশাসকের ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জোরকদমে আলোচনা চলছে।

সামনে মার্চ এর মধ্যে ৫৫ লক্ষ বাড়িতে ‘জল স্বপ্ন’ পূরণের লক্ষ্য নিলো রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে দ্রুতগতিতে।প্রসঙ্গত এই প্রকল্পের বরাদ্দ ৫৮ হাজার কোটির অর্ধেক দিচ্ছে কেন্দ্র। ভোটের আগে কাজের এই গতি সুবিধা দিচ্ছে বহু পরিবারকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন