মৌসুমি বায়ুর সক্রিয়তায় বঙ্গে ইঙ্গিত সপ্তাহ ভর বৃষ্টির, নাকি ইঙ্গিত ভোগান্তির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৌসুমি বায়ুর সক্রিয়তায় বাংলায় ইঙ্গিত সপ্তাহ ভর বৃষ্টির। এবছর একেবারে শুরুর দিন থেকেই ছক্কা হাঁকাচ্ছে বর্ষারানী। কোন জায়গা ছাড়ছে না রোদ’কে। শুরুর সপ্তাহ থেকেই জোড়ো ব্যাটীং চালিয়ে বঙ্গবাসীকে নাজেহাল করে তুলেছে একপ্রকার। তার মধ্যেই ইঙ্গিত আসছে এই সপ্তাহ ভরও ভারী বৃষ্টি ঝরবে বাংলায়।

আরও পড়ুনঃ রাজ্য ভাঙতে চেয়ে শান্তি ভাঙছেন জন বার্লা, দায়ের হল FIR

গত এক সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হয়েছে উত্তর থেকে দক্ষিণ ভায়া কলকাতা। প্রায় সারা সপ্তাহ জুড়ে কলকাতার এগলি-ওগলি থেকে বড়ো রাস্তায় জমেছে হাঁটু জল। জল নিকাশি নিয়ে উঠে এসেছে স্থানীয়দের খহভ, উঠেছে রাজনৈতিক তজা। জলের তোড়ে ভেসেছে দক্ষিণববঙ্গের গাঁ-গঞ্জ। বাঁকুড়ার একাংশতে নদী বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামের ভেতর, শহর-শহরতলিতেও হাঁটু জল সোম-থেকে শনি।

তার মাঝেই আগামী এক সপ্তাহ একি ভাবে অক্লান্ত ব্যাটিং করার ইঙ্গিত আসছে বর্ষার থেকে। আবহাওয়া দপ্তরের মতে রাজ্যের এই মুহুর্তে সক্রিয় মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরের বুকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের কারণে মরশুমের শুরু থেকে চলছে নিম্নচাপ, সিজিন শুরুতে দক্ষিণবঙ্গের ওপরেও শক্তিশালী নিম্নচাপের অক্ষরেখা বিরাজমান, যা অন্য বছরে সেরকম দেখা যায়না।

যার ফলে বর্ষার শুরু থেকেই জলের তোড় প্রবল। আবহাওয়া দপ্তরের খবর, গতকাল অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হলেও আজ থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকেই মেঘলা, কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। আগামিকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া-বাঁকুড়া-বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গে।

প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ মেদিনীপুর-হাওড়া-হুগলি সর্বত্র। উত্তরবঙ্গে এই সপ্তাহে খুব ভারী বৃষ্টিপাত না হলেও ঝরবে বর্ষারনী কমবেশি। সপ্তাহ ভর বৃষ্টিতে ভোগান্তি বাড়বে মানুষের বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির পর ফের এই সপ্তাহে ঝোড় ব্যাটিং চললে মহানগর থেকে গাঁ-গঞ্জ সমস্যায় পড়বে সকলেই। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ সকাল থেকেই মেঘলা হয়ে আছে কলকাতার আকাশ।

মৌসুমি বায়ুর সক্রিয়তায় বঙ্গে ইঙ্গিত সপ্তাহ ভর বৃষ্টির, নাকি ইঙ্গিত ভোগান্তির ? আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি, যা গতকাল ছিল ৩০ এর ও কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার। গত সপ্তাহের বৃষ্টিতে যেহারে জল জমেছে চারপাশে, তার পর করোনা পিরিস্থিতিতে এখন বন্ধ গণপরিবহন, তাতে এই টানা বৃষ্টিপাতে যাতায়াত থেকে সর্বক্ষেত্রে  এই সপ্তাহে মানুষের ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত