নজরবন্দি ব্যুরোঃ প্রথম সন্তানকে স্তন পান করানোর সময় জানতে পারে যে মা ক্যান্সার আক্রান্ত। দ্বিতীয় বার ও মা হওয়ার ইচ্ছে ছিল। কান্সারে দুটো ডিম্বাশয় বাদ হওয়ার পরেও চিকিৎসকের পরামর্শে যমজ সন্তানের মা হয়ে নজির গড়ল মহিলা।
আরও পড়ুনঃ ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার
ঘটনাটির সূচনা হয় ২০২০ সালে সেই সময় আমেরিকার শিকাগো শহরের শেলি বাতিস্তা তার প্রথম সন্তানের জন্য স্তনদুগ্ধ পাম্প করছিল সেই সময় তিনি তার স্তনে একটি গুটি আবিস্কার করে। পরে চিকিৎসকের দারস্ত হয়ে জানতে পারে তিনি ক্যান্সার আক্রান্ত, এবং বংশ সুত্রে তার ডিম্বাশয়েও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক রা এও পরামর্শ দেয়, যদি তিনি দ্বিতীয় বার মা হতে চায় তাহলে তাঁকে কেমো চালু হওয়ার আগেই সেই পরিকল্পনা করতে হবে।

চিকিৎসকের পরামর্শ মতো সেই মহিলা তাঁর ডিম্বাণু সংরক্ষণ করে ভ্রূণ তৈরির প্রক্রিয়া চালু করতে আরম্ভ করে। তাঁর ৮টি ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয় ভবিষ্যতের জন্য। পরবর্তীকালে তার ক্যান্সারের চিকিৎসা শুরু হয়। তাঁকে মোট ১২ রাউণ্ড কেমো দেওয়া হয়।
ক্যান্সারে বাদ দুটি ডিম্বাশয়, কিভাবে হলেন দুই সন্তানের মা?

তারপর তার ক্যান্সার নির্মূল হলে তিন বার বহু চেষ্টার পর অবশেষে চিকিৎসকরা তাঁর জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করতে সক্ষম হয়। এর পর তিনি মা হন, তাও আবার যমজ সন্তানের। যদিও গর্ভাবস্থায় তাঁকে নানান জটিলতার মধ্যে কাটাতে হয়েছিল। তবুও সমস্থ বাধা পেরিয়ে তিনি যেভাবে মা হলেন তা পৃথিবীর সকল মায়ের কাছে এক অনুপ্রেরণা।



