এবার মোহনবাগান রত্ন গুরবক্স সিং ও পলাশ নন্দী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে এখনও স্তব্ধ ময়দান। এমন পরিস্থিতিতে সদস্য-সমর্থকদের জন্য ক্লাবের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে মোহনবাগান। আর এবার ঠিক হল, করোনা আবহে এবছর আর মোহনবাগান দিবস উদযাপন করা হবে না।

আরও পড়ুনঃ কম নাম্বার প্রাপ্তদের চাকরি, বেশি নাম্বার পেয়েও বঞ্চিত ৪২০০ আপার চাকরিপ্রার্থী!

ফুটবলপ্রেমীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। তবে প্রতিবারের মতোও এবারও মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে কিংবদন্তিদের।  এবার ভারতীয় ক্রীড়াজগতের দুই উজ্জ্বল তারকাকে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হবে। একজন হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং অন্যজন প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী।

অলিম্পিকে জোড়া পদক এবং ১৯৬৬ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন গুরবক্স সিং। আর বাংলার ক্রিকেটকে গৌরবান্বিত করেছিলেন পলাশ নন্দী। দুই কিংবদন্তিকে সম্মানিত করতে পারায় গর্বিত সবুজ-মেরুন কর্তারা।

আর কার হাতে কী পুরস্কার তুলে দেওয়া হবে?এছাড়া লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পাচ্ছেন অশোক কুমার (‌হকি)‌, প্রণব গাঙ্গুলি (‌ফুটবল)‌, মনোরঞ্জন পোড়েল (‌অ্যাথলেটিক্স)‌। মরশুমের সেরা সিনিয়র ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া। সেরা যুব ফুটবলার (‌অনূর্ধ্ব-১৮)‌ পুরস্কার পাবেন সজল বাগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর